|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগ্রাবাদ কনভেনশন হলের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

সংগৃহীত ছবি

আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ ও সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুকসহ আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, নথি জালিয়াতি এবং সরকারি জমি ও ভাড়া বাবদ মোট ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাতের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

মামলার অনুমোদন পাওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ শাহ-আলম ফারুক বর্তমানে বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজেদের লাভবান হওয়া এবং অন্যকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ভুয়া রেকর্ডপত্র ব্যবহার করেন। এর মাধ্যমে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ রয়েছে।

এ ছাড়া বকেয়া ভাড়া পরিশোধ না করে জালিয়াতি ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে তারা মোট ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছে দুদক।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদকের অনুমোদনের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক চুক্তির অনুমোদন দিলেন মার্কিন

1

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: মামলা দায়ের ও তদন্ত ক

2

Bosnia vs Qatar Prediction: ২০২৬ বিশ্বকাপে গ্রুপ B-এর অল-আউট

3

ম্যাকাই টেস্ট: ৬৪ রানে অলআউট বাংলাদেশ, জবাবে ব্যাট করছে অস্ট

4

ব্রাজিলের বিদায়ে সতর্ক আর্জেন্টিনা, মিশরের বিপক্ষে লড়াইয়ের

5

জেরুজালেমের পরিচয় রক্ষায় জর্ডানে সৌদি আরব ও পাকিস্তানসহ মুসল

6

শ্রীলঙ্কাকে হারিয়েও বিদায় নিল পাকিস্তান: ৫ রানের নাটকীয় জয়ে

7

দাখিল পরীক্ষায় নকল রোধে বসছে সিসিটিভি ক্যামেরা: কেন্দ্রে থা

8

ব্র্যান্ড মার্কেটিং বিভাগে ম্যানেজার নিয়োগ দিচ্ছে যমুনা গ্রু

9

মেসির ফাউল ও লাল কার্ড বিতর্ক

10

রাজধানীর মিরপুরে আতশবাজি ফোটানোর সময় বিস্ফোরণ: দগ্ধ ৪ যুবক

11

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫০০

12

আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ

13

অস্ট্রেলিয়াকে ৬৭ রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিলো দক্ষিণ আ

14

স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ: প্রজ

15

জামালপুরে গ্যাসের দাবিতে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটে দুর্ভোগ

16

সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের তীব্র সমালোচনা ও প্র

17

কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সু

18

দীর্ঘ বিরতির পর রোমান্টিক আবহে ফিরলেন দেব-শুভশ্রী, প্রকাশ পে

19

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনর সিইও-র সাক্ষাৎ: ৫জি

20