|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাগুরায় প্রকৌশলীর বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প, উদ্বৃত্ত বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে

নিজের প্রতিষ্ঠানের বিদ্যুতের চাহিদা মিটিয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাগুরার এক প্রকৌশলী। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের প্রকৌশলী মো. আখতারুজ্জামান এই পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে যেমন নিজের খরচ বাছাচ্ছেন, তেমনি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন।

জানা গেছে, ঢাকার নবাবপুর থেকে বিএসটিআই ও স্রেডা অনুমোদিত মানসম্মত সোলার প্যানেল সংগ্রহ করে ২০২৩ সালের ডিসেম্বর থেকে নিজের একতলা ভবনের ছাদে এই বিদ্যুৎ উৎপাদন শুরু করেন আখতারুজ্জামান। প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত ‘সালেহা অয়েল মিল’ নামক এই নেট মিটারিং প্রকল্পে অনগ্রিড ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বর্তমানে এই প্ল্যান্ট থেকে দৈনিক গড়ে প্রায় ৪ দশমিক ৯ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা তার নিজস্ব তেল মিল ও এলপিজি স্টেশনের প্রয়োজনীয় আলোর প্রায় ৪০ শতাংশ চাহিদা মেটানোর পর বাকি উদ্বৃত্ত বিদ্যুৎ সরাসরি মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। হিসাব অনুযায়ী, প্রতি মাসে প্রায় ৭০০ ইউনিট উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে তার আয় হচ্ছে প্রায় ৭ হাজার ৩৫০ টাকা।

তার এই সফল ও সময়োপযোগী উদ্যোগ এলাকার শিক্ষিত তরুণ ও নতুন উদ্যোক্তাদের মধ্যেও দারুণ আগ্রহ সৃষ্টি করেছে। দূর-দূরান্ত থেকে অনেকেই এখন তার এই সৌরবিদ্যুৎ প্রকল্প দেখতে এবং এ বিষয়ে ধারণা নিতে আসছেন। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম এই উদ্ভাবনী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি ও নেট মিটারিং ব্যবস্থার এমন ব্যবহার অন্যদেরও দারুণভাবে উৎসাহিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারের লক্ষ্য: ৫-৭ খাতে বিশেষ নজর

1

মেসিকে থামানো অসম্ভব, স্পেনকে ভিন্ন পরামর্শ ইনিয়েস্তার

2

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম, দাম কমার নেপথ্যে যে কার

3

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আব

4

যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম পানিতে পুড়িয়ে হত্যা: ২০ বছর পর

5

হরমুজ ও বাব আল-মান্দেব খোলা রাখার আহ্বান পাকিস্তানি প্রধানমন

6

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্র সফর ২০২৬ | জাতিসংঘ

7

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি: বিগত বছরের তুলনায় মৃত্যু

8

মার্ভেল স্টুডিওর নতুন ‘এক্স-মেন’ সিনেমার কাস্ট তালিকা প্রকাশ

9

ফ্লুমিনেন্সে ফিরলেন থিয়াগো সিলভা

10

জামের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

11

তারেক রহমানের সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের মাইলফলক

12

বেনজীরকে ফেরাতে দুদকের তৎপরতা

13

মহাকাশে এআইচালিত দুটি রিমোট সেন্সিং উপগ্রহ পাঠাল চীন

14

এআই ট্রেডিংয়ের নামে ১৫ মিলিয়ন ডলার আত্মসাৎ: দুই প্রতিষ্ঠানে

15

যেভাবে অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট হ্যাক করল ওপেনএআই

16

ফুকেট থেকে সুইম উইকের ছবি দিলেন মিথিলা

17

মেয়েদের ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে রাফায

18

কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম

19

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে রাজনৈতিক পরিচয়ের প্রভাব ও

20