|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত: বৈষম্য দূর করার আহ্বান

মৌলভীবাজারের কুলাউড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও অর্থবহ আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। রোববার (৯ আগস্ট) কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা কমিটি, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিট্রন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল। তিনি তাঁর বক্তব্যে বলেন, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষ সামাজিকসহ নানাভাবে এখনও বৈষম্যের শিকার হচ্ছেন। তারা আমাদের দেশেরই গর্বিত নাগরিক হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। আদিবাসীদের ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তায় সরকার ও সংশ্লিষ্ট মহলকে আরও জোরালোভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু এবং বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক ডেরিক প্রেন্টিস ডাডলি। এছাড়া কুলাউড়া উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, ভয়েস অব রিভার মনু’র প্রধান নির্বাহী আসম ছালেহ সোহেল, কারিতাস সিলেটের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা এবং বাংলাদেশ অবলেটস জাস্টিস অ্যান্ড পিস’র সমন্বয়কারী ফাদার ভ্যালেন্টাইন তালাং প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্

1

২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা - আজকের সোনার

2

উরুগুয়ে বনাম কেপ ভার্দে ম্যাচের প্রিভিউ

3

এআই যুগে ব্যতিক্রমী সিদ্ধান্ত: ইউনিভার্সিটির ক্লাসে ল্যাপটপ-

4

বিশ্বকাপ খেলায় কি নিষিদ্ধ হচ্ছেন মেসি? গুঞ্জনের অবসান ঘটিয়ে

5

এনআইডি কার্ড করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্

6

রেকর্ড সংখ্যক জয়ে শীর্ষস্থান ধরে রাখল হংকং ও চাইনিজ ইউনিভার্

7

ব্রাজিল বনাম নরওয়ে: অপটার হিসেবে এগিয়ে কারা?

8

বিগ টেকের স্বার্থ রক্ষায় এআই রিপোর্ট! ক্ষুব্ধ নিরাপত্তা বিশে

9

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবি ২০২৬ | নিখোঁজ ৭০ জন বা

10

ময়মনসিংহে শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভ: শিক্ষামন্ত্রীর পদত্য

11

ব্যবহারকারীর ডেটা ও গোপনীয়তা সুরক্ষায় নতুন কুকি পলিসি আনল এম

12

ফের তেতে উঠছে তেলের বাজার: মার্কিন-ইরান উত্তজনা ও বিশ্ব অর্থ

13

ফিফার সঙ্গে কোন ক্ষোভে বিশ্বকাপ ফাইনাল বয়কট করলেন উয়েফা প্র

14

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

15

গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে জেমিনি ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার

16

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ই-

17

বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা

18

জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর চেষ্টা চলছে: সাদিক কায়েম

19

আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল, মিলতে পারে

20