দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য সংকট ও তেলের দাম বাড়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

০ শেয়ার
মধ্যপ্রাচ্য সংকট ও তেলের দাম বাড়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর দাম।

সংক্ষেপে মূল তথ্য
  • মধ্যপ্রাচ্যে চলমান অচলবস্থা ও উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে।
  • এর ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বাড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে, যার ধাক্কায় আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম।
  • দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর গতকাল বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১০৩ দশমিক ৩৯ ডলারে নেমে আসে।

মধ্যপ্রাচ্যে চলমান অচলবস্থা ও উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এর ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বাড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে, যার ধাক্কায় আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর গতকাল বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১০৩ দশমিক ৩৯ ডলারে নেমে আসে। এর আগের দিন এটি ৪ হাজার ১৬৫ দশমিক ৮৭ ডলারে পৌঁছেছিল, যা চলতি মাসের ৭ তারিখের পর ছিল সর্বোচ্চ। পাশাপাশি আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ১০৬ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র কর্তৃক ইরান ও ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে নতুন হামলা এবং লোহিত সাগরে তেলবাহী জাহাজে ধারাবাহিক হামলার ঘটনার কারণে তেলের দাম গত ছয় সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতি বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বৃদ্ধির এই প্রবণতা ফেডকে সুদের হার বাড়ানোর বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে, যা মূলত স্বর্ণের বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাড়িয়ে দিয়েছে।

আগামী সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার অপরিবর্তিত থাকতে পারে বলে বাজার ধারণা করলেও, চলতি বছরের শেষ নাগাদ অন্তত একবার সুদের হার বাড়ানোর জোরালো সম্ভাবনা রয়েছে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, আগামী সেপ্টেম্বর নাগাদ সুদের হার বাড়ার সম্ভাবনা বর্তমানে ৭৭ শতাংশ পর্যন্ত রয়েছে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুগুলোর বাজারেও এই দরপতনের প্রভাব দেখা গেছে; যার মধ্যে স্পট সিলভারের দাম ১ দশমিক ৩ শতাংশ, প্লাটিনামের দাম ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

2

কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

3

বিশ্বকাপ ২০২৬: স্বপ্নের ফাইনালে যাওয়ার পথে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা?

4

কৃষ্ণ তুলসী থেকে ‘নাগিন’, বলিউডে মৌনী রায়ের দীর্ঘ পথচলা

5

বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে যেতে যে কঠিন সমীকরণ

6

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, ট্রেন চলাচল বিঘ্নিত

7

ফিফা বিশ্বকাপ ২০২৬: ম্যাচ পাতানোর কোনো প্রমাণ পায়নি ফিফার ইন্টেগ্রিটি টাস্ক ফোর্স

8

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ বাজুসের, প্রতি ভরিতে কমলো ৯,০১৩ টাকা

9

১৯ বছরের অপেক্ষা শেষ: প্রিয় নির্মাতা ফাহমির মুখোমুখি পলাশ

10

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওবাসহ বজ্রবৃষ্টির আভাস