দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

০ শেয়ার
ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার
ফাইল ছবি

গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ট্রাক থামিয়ে তল্লাশি চালায় ডিবি। ট্রাকের তলায় বিশেষভাবে তৈরি চেম্বারে মিলল বিপুল পরিমাণ ইয়াবা।

সংক্ষেপে মূল তথ্য
  • চট্টগ্রামে ট্রাকের তলায় বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
  • নগরীর মনসুরাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় বুধবার রাত ১টা ৫০ মিনিটের দিকে এ চালান ধরা পড়ে।
  • এ ঘটনায় ট্রাকচালক মো. রুহুল আমিনকে (৪৫) আটক করা হয়েছে।

চট্টগ্রামে ট্রাকের তলায় বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগরীর মনসুরাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় বুধবার রাত ১টা ৫০ মিনিটের দিকে এ চালান ধরা পড়ে।

এ ঘটনায় ট্রাকচালক মো. রুহুল আমিনকে (৪৫) আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।

বুধবার দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি (দক্ষিণ) এর উপকমিশনার শেখ শরিফুল ইসলাম জানান, কক্সবাজার থেকে একটি ট্রাকে ইয়াবার চালান সাগরিকা হয়ে ঢাকার দিকে যাচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে মনসুরাবাদে চেকপোস্ট বসানো হয়। ট্রাকটি পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। অনেক খোঁজাখুঁজির পর ট্রাকের তলায় বানানো গোপন চেম্বারের সন্ধান মেলে, সেখান থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে চক্রের তথ্য

প্রাথমিক তদন্তে জানা গেছে, চালানটি ঢাকায় মাদক কারবারি চক্রের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। আটক চালকের বিরুদ্ধে আগে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে চালানের গন্তব্য ও চক্রের অন্য সদস্যদের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তা।

তিনি আরও জানান, সার ও সিমেন্টের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা আনা হচ্ছে, এমন তথ্য নিয়ে সম্প্রতি তদন্ত করছিল ডিবি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

অস্ত্র ছাড়লেও রাজনীতি থেকে সরবে না হামাস: গাজি হামাদ

2

দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাবনা

3

হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম বাড়ল ২০ টাকা

4

নতুন যুদ্ধ হলে আরও শক্তিশালী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

5

আইনি বেড়াজালে মেরিন লে পেন: ফ্রান্সের রাজনীতিতে অভিবাসন নিয়ে নতুন উত্তাপ

6

কৃষক দলের প্রভাবশালীদের বাধায় বিএডিসির সার পরিবহণ টেন্ডারে কেউ অংশ নিতে পারেনি

7

মধ্যপ্রাচ্যে চরম উত্তজনা: মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি

8

ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন রাষ্ট্রপক্ষের

9

সরকার পতনের রাজনীতি জামায়াত করে না: সেলিম উদ্দিন

10

ইউরোপে থেকেও বিমানে দেশে এসে ভাড়ায় ডাকাতি!