|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাইবার বুলিং থেকে সুরক্ষায় ‘শিক্ষক সুরক্ষা আইন’ চালুর দাবি শিক্ষিকা বিউটি রানীর

আলোচিত শিক্ষিকা বিউটি রানী।

সাইবার বুলিং ও অনলাইন হয়রানি থেকে শিক্ষকদের সুরক্ষার জন্য দ্রুত ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়নের জোরালো দাবি জানিয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী। একই সঙ্গে কঠিন সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছেন এবং নৈতিক সমর্থন যুগিয়েছেন, সেই দেশের সকল শিক্ষক, সাংবাদিক, অধ্যাপক ও বুদ্ধিজীবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই দাবি ও কৃতজ্ঞতা জানান তিনি। ফেসবুক পোস্টে বিউটি রানী বলেন, ‘আমার পাশে দাঁড়ানো বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকগণ এবং সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আপনারা গান, কবিতা, লেখা এবং বিভিন্ন সৃজনশীল মাধ্যমের মাধ্যমে যে প্রতিবাদ, সংহতি ও নৈতিক সমর্থন জানিয়েছেন, তা আমাকে চরম বিপদে সাহস ও প্রেরণা জুগিয়েছে। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।’

শিক্ষকদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট বিনীতভাবে আবেদন জানাই দ্রুত শিক্ষক সুরক্ষা আইন ২০২৬ প্রণয়ন করা হোক, যাতে ভবিষ্যতে দেশের কোনো শিক্ষকই সাইবার বুলিং, মানহানি বা অনলাইন হয়রানির শিকার না হন এবং শিক্ষক সমাজ পূর্ণ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন।’

এর আগে গত ২৩ জুলাই বিউটি রানীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ডিফারেন্ট টাচ ব্যান্ডের ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর একাংশের পক্ষ থেকে তাকে নিয়ে তীব্র সমালোচনা ও ট্রল করা হয়। পরবর্তীতে এই অপপ্রচার ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে গত ২৬ জুলাই সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এই শিক্ষিকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়ের বিতর্কিত বিদায়: রেফারিকে নিয়ে বিদ্রূপ হালান্ডের বাব

1

লিগস কাপে আজ মুখোমুখি এলএএফসি ও গুয়াদালাজারা, প্রিভিউ ও বেট

2

বন বিভাগের হয়রানি বন্ধে হুশিয়ারি দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত

3

হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরাবে না ইস

4

পা ভেঙে ক্যারিয়ার ঝুঁকিতে কোনে

5

উপসাগরীয় দেশগুলোকে ইরানের কড়া হুঁশিয়ারি: মধ্যপ্রাচ্যে বাড়

6

রূপপুর প্রকল্পে ২৭ কোটি টাকার সরঞ্জামের বিল ২১৩ কোটি, ২৯ হাজ

7

৫ বছরের প্রেম ও ৩২ বছরের সফল দাম্পত্য: জিদান-ভেরোনিক জুটির ভ

8

আসিয়ান হুন্দাই কাপ: তিমুর-লেস্তেকে হারিয়ে প্রথম জয়ের লক্ষ্য

9

আসিয়ান হিউন্ডাই কাপ: ফিলিপাইনকে হারিয়ে দুর্দান্ত জয় মিয়ানমা

10

কেকেআর তারকা রমনদীপ সিংয়ের বিয়ে: পাত্রী কে এই অভিনেত্রী চার্

11

এনসিপিতে পদত্যাগের মহামারি: জামায়াতের সঙ্গে সমঝোতাই কি কাল

12

আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্র

13

মেসির জোড়া গোল ও রেকর্ডের রাতে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়

14

ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চান

15

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: দুই গেটম্যানের অবহেলায় ঝরল ১২

16

২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তোলার অভিযোগ জামায়াত নেতার বিরু

17

পিতার প্রয়াণে লিওনেল মেসিকে আবেগঘন শ্রদ্ধা ইন্টার মায়ামির

18

ইউটিউব মনিটাইজেশনের নতুন নিয়ম ২০২৭: নতুন ক্রিয়েটরদের জন্য ক

19

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই: প্রধা

20