দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

১ লাখ টাকা অনুদান দিল ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

০ শেয়ার
১ লাখ টাকা অনুদান দিল ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে কর্তৃপক্ষের হাতে ১ লাখ টাকার অনুদান তুলে দেওয়া হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।
  • একই সঙ্গে মাদরাসার পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে কর্তৃপক্ষকে ১ লাখ টাকার নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
  • বুধবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া প্রাঙ্গণ পরিদর্শন করেন।


নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। একই সঙ্গে মাদরাসার পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে কর্তৃপক্ষকে ১ লাখ টাকার নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া প্রাঙ্গণ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, কেন্দ্রীয় নেতা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী ও মুফতি উমর ফারুক ইবরাহীমীসহ অন্যান্য শীর্ষ ওলামায়ে কেরাম। তারা মাদরাসার প্রিন্সিপাল ও দায়িত্বশীল শিক্ষকদের সঙ্গে দেখা করে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সার্বিক খোঁজখবর নেন।

মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ অনুদান হস্তান্তরের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতির ঈমান-আমল ও নৈতিক শিক্ষার মূল ভিত্তি। জামিয়া আশরাফিয়ার মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এমন অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। সংকটকালে এসব প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও দ্বীনি দায়িত্ব।"

পরিষদের নেতারা আরও উল্লেখ করেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দেশের সব দ্বীনি প্রতিষ্ঠানে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। একই সঙ্গে মাদরাসাটি পুনর্গঠনে সমাজের বিত্তবান ও সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ, চরম ঝুঁকি বহাল

2

ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

3

সাত ত্রাণকর্মী হত্যা: অনুতপ্ত নন ইসরাইলি কমান্ডার নোচি মেন্ডেল

4

কারখানার কর্মী থেকে জার্মানির বিশ্বকাপ তারকা

5

চেলসিতে যোগ দিলেন ভালেন্তিন বার্কো, অনিশ্চয়তায় ফাকুন্দো বুয়োনাত্তের ভবিষ্যৎ

6

হরমুজ প্রণালিতে ট্রাম্পের মাশুল আরোপের পরিকল্পনাকে ‘জলদস্যুতা’ বললেন লুলা

7

হিলিতে মাদ্রাসাপড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার

8

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার

9

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই: প্রধানমন্ত্রী

10

ইউনিসেফ নির্বাহী পরিচালকের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক