দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

একজন বিএনপি নেতা খারাপ কাজ করলে বিএনপির পরিচয় দেওয়া যাবে না

০ শেয়ার
একজন বিএনপি নেতা খারাপ কাজ করলে বিএনপির পরিচয় দেওয়া যাবে না

রাজপথে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। গলাচিপায় উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

সংক্ষেপে মূল তথ্য
  •  বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেছেন, "বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সুসংগঠিত রাখার কোনো বিকল্প নেই।
  • আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রাম ও স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
  • "দলীয় শৃঙ্খলার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "একজন বিএনপির নেতা যদি খারাপ কাজ করেন, তাহলে আপনি বিএনপির পরিচয় দিতে পারবেন না।

 বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেছেন, "বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সুসংগঠিত রাখার কোনো বিকল্প নেই। আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রাম ও স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।"

দলীয় শৃঙ্খলার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, "একজন বিএনপির নেতা যদি খারাপ কাজ করেন, তাহলে আপনি বিএনপির পরিচয় দিতে পারবেন না।"

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করে গলাচিপা উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন দ্বিমুখী অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল ও সমন্বয়হীনতা তৈরি হয়েছিল, তা নিরসন করতেই বিভাগীয় ও জেলা পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা তৃণমূলের সাথে এই আলোচনায় বসেন।

গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খান। সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শাহজালালে অভিযান: পৌনে দুই কোটি টাকার ক্রিম-সিগারেট-মদ জব্দ

2

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

3

গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি দ্রুত চালুর দাবি সচেতন নাগরিক সমাজের

4

টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, অভিষেক উইকহামের; বাংলাদেশ দলে তাসকিন ও মুশফিকুর

5

ক্যালিফোর্নিয়ার মন্টেরি কাউন্টিতে ব্রাইসন ফায়ারের ইভাকুয়েশন ওয়ার্নিং প্রত্যাহার

6

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিরা: ইসি

7

প্রত্নতত্ত্বকে হাতিয়ার বানিয়ে ফিলিস্তিনি ভূমি দখল করছে ইসরাইল

8

ট্রাম্পের ইরান নীতি: সামরিক চাপ বনাম ভূ-রাজনৈতিক বাস্তবতা

9

পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া নকআউট: রোনালদো ও মদ্রিচের শেষ বিশ্বকাপ লড়াই

10

বাংলাদেশকে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দেখে না ইইউ