দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বসনিয়ায় ইইউ শান্তিরক্ষা মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত: ৪ ইতালীয় নিহত, আহত ১১

০ শেয়ার
বসনিয়ায় ইইউ শান্তিরক্ষা মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত: ৪ ইতালীয় নিহত, আহত ১১

দক্ষিণপূর্ব ইউরোপের দেশ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ ইতালীয় নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ১৫ জন ইতালীয় আরোহী ছিলেন।

সংক্ষেপে মূল তথ্য
  • দক্ষিণপূর্ব ইউরোপের দেশ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনের একটি সামরিক হেলিকপ্টার মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছে।
  • বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
  • ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, হেলিকপ্টারটিতে চালকসহ ১৫ জন আরোহী ছিলেন এবং তারা সবাই ইতালির নাগরিক।


দক্ষিণপূর্ব ইউরোপের দেশ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনের একটি সামরিক হেলিকপ্টার মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, হেলিকপ্টারটিতে চালকসহ ১৫ জন আরোহী ছিলেন এবং তারা সবাই ইতালির নাগরিক।

বিবৃতিতে জানা যায়, নিহত চারজনের মধ্যে দুজন ইতালীয় সেনাবাহিনীর সদস্য এবং বাকি দুজন দেশটির রেডক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য। আহত অবস্থায় উদ্ধার করা ১১ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে চিকিৎসকরা জানিয়েছেন তারা সবাই শঙ্কামুক্ত।

ইতালীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার ব্রকো জেলার গোরিচে গ্রামে সামরিক পরিবহন হেলিকপ্টারটি আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে উল্টে যায়। দুর্ঘটনাটি ইউরোপীয় ইউনিয়ন ফোর্সের ‘অপারেশন আলথিয়া’ মিশনের অধীনে ঘটে, যা ডেটন শান্তি চুক্তির বাস্তবায়ন তদারকির দায়িত্বে নিয়োজিত।

দুর্ঘটনার পেছনে সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৬১

2

শ্রীলঙ্কার কাছে বড় হারে এশিয়ান গেমস থেকে পদকহীন ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল

3

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওবাসহ বজ্রবৃষ্টির আভাস

4

গ্লাসগোর আকাশে ফুটল বিশাল ‘গ্লাসগো রোজ’, কমনওয়েলথ গেমসে নতুন মাত্রা

5

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ দিল মন্ত্রণালয়

6

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

7

সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা

8

২৭ নভেম্বরকে ‘বাল্যবিবাহ নির্মূলকরণ’ দিবস হিসেবে ঘোষণা করল জাতিসংঘ

9

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো: জুলাইয়েই কি সুখবর আসছে?

10

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ আট সপ্তাহ বন্ধের নির্দেশ হাইকোর্টের