দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমল

০ শেয়ার
বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার সিদ্ধান্ত ঘিরে অনিশ্চয়তার কারণে স্বর্ণের দাম সামান্য কমেছে। স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৫৫.৫৯ ডলারে নেমেছে।

সংক্ষেপে মূল তথ্য
  • আন্তর্জাতিক বাজারে তেলের দরবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (Fed) সম্ভাব্য কড়া অবস্থান ঘিরে মূল্যস্ফীতির উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে সামান্য কমেছে স্বর্ণের দাম।
  • বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৪ মিনিটে বিশ্ব স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৫৫.৫৯ ডলারে অবস্থান নেয়।
  • আগের কার্যদিবসে যার দাম প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

আন্তর্জাতিক বাজারে তেলের দরবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (Fed) সম্ভাব্য কড়া অবস্থান ঘিরে মূল্যস্ফীতির উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে সামান্য কমেছে স্বর্ণের দাম।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৪ মিনিটে বিশ্ব স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৫৫.৫৯ ডলারে অবস্থান নেয়। আগের কার্যদিবসে যার দাম প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসের চুক্তিতে স্বর্ণের ফিউচার মূল্য ০.১ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৭০.২০ ডলারে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, সম্প্রতি সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যরেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে। তেলের এই উচ্চমূল্য দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি বাড়িয়ে রাখতে পারে। ফলে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ক্ষেত্রে নীতিগতভাবে কঠোর অবস্থানে যেতে পারে,এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। যেহেতু সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার খরচ বা সুযোগব্যয় (Opportunity Cost) বৃদ্ধি পায়, তাই এটি স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

একই দিনে ফেডারেল রিজার্ভের সুদহারসংক্রান্ত ঘোষণা আসার কথা রয়েছে। বাজার বিশ্লেষকদের সিংহভাগের ধারণা, এবার নীতিগত সুদহার অপরিবর্তিত রাখা হলেও ডিসেম্বরের সভায় তা বাড়ার সম্ভাবনা প্রায় ৮৪ শতাংশ।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৪.০৪ ডলারে দাঁড়িয়েছে এবং প্লাটিনামের দাম ০.১ শতাংশ কমে ১,৫৩৮.৫০ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,০২৭.৮০ ডলারে পৌঁছেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস

2

গেম ফ্রিকের নতুন অ্যাকশন আরপিজি ‘বিস্ট অব রিনকারনেশন’ মিশ্র প্রতিক্রিয়ায় মুক্তি পেল

3

ধ্বংসস্তূপের নিচে দুই বছরের সন্তান: মায়ের আর্তনাদ ও বেঁচে থাকার লড়াই

4

ক্যাসেমিরো সাইনিংয়ে টেম্পারিংয়ের অভিযোগ: তদন্তে নামল মেজর লিগ সকার (এমএলএস)

5

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ২ প্রশ্নে ভুল: শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার আশ্বাস বোর্ডের

6

বালিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় নুসরাত ভারুচা, হাসপাতালে ভর্তি

7

১২ গজের নিঃসঙ্গতা: বিশ্বকাপের নিষ্ঠুরতম ও আবেগঘন মুহূর্তের গল্প

8

নাটোর, গাইবান্ধা ও রংপুরের ডিসি প্রত্যাহার: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

9

ইরানকে হুতিদের অস্ত্র দেওয়া বন্ধের আহ্বান জি-৭-এর

10

রংপুরে চার খুন: হত্যার পর গোসল ও শসা খেয়েছিল ঘাতকরা