|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বালিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় নুসরাত ভারুচা, হাসপাতালে ভর্তি

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার বালিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। দুর্ঘটনার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ইন্ডাস্ট্রি সূত্রের বরাতে জানা গেছে, কর্মসূত্রে কয়েকদিন ধরে বালিতে অবস্থান করছিলেন নুসরাত। সেখান থেকে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও প্রকাশ করছিলেন তিনি। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

সূত্রের দাবি, শুটিং চলাকালীনই আহত হয়ে থাকতে পারেন অভিনেত্রী। নুসরাতকে টাইগার শ্রফের সঙ্গে একটি নতুন সিনেমায় দেখা যেতে পারে, এমন খবরও এর আগে প্রকাশ্যে এসেছে। ধারণা করা হচ্ছে, সেই সিনেমার শুটিংয়ের সময়ই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

জানা গেছে, ওই সিনেমার জন্য পরিচালক শুরু থেকেই নুসরাতকে পছন্দ করেছিলেন। তবে অভিনেত্রীর দুর্ঘটনা বা বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগেও শুটিংয়ের সময় দুর্ঘটনার মুখে পড়েছিলেন নুসরাত। ২০২৩ সালে ‘আকেলি’ সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হন তিনি। সে সময় মুখ ও ভ্রূর কাছাকাছি অংশে সেলাই দিতে হয়েছিল তাকে। চিকিৎসকেরা তখন তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন।

এ ছাড়া টানা একটি প্রকল্পে কাজ করার কারণে একবার শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। দীর্ঘ সময় ব্যথায় ভোগার পাশাপাশি সে সময় ঠিকমতো দাঁড়ানো ও কথা বলতেও সমস্যার কথা জানিয়েছিলেন তিনি।

বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুসরাত ভারুচা। তবে তার আঘাতের ধরন বা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের চ

1

কক্সবাজার সৈকতে মৃত্যুফাঁদ: ১৮ বছরে প্রাণ হারিয়েছে ১৩১ পর্যট

2

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন পিপিপি মডেলে কাজ শ

3

পরাজয় মেনে নেওয়া কঠিন: স্পেন ম্যাচের পর হতাশ ম্যাক্রোঁ

4

শরিকদের নৈশভোজে ‘একক নয়, সবাইকে নিয়ে চলার’ বার্তা প্রধানমন

5

সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করে যাকাতভিত্তিক অর্থনীতি চা

6

নেতানিয়াহুকে ‘ব্যর্থ’ মনে করেন ৫৬% ইসরাইলি

7

ক্রয়-বিক্রয়ে মধ্যস্থকারীর পারিশ্রমিক কে দেবে? ইসলাম যা বলে

8

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলায় জিরো টলারেন্স: সরাসরি চাকর

9

ইরান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে বড় পরিবর্তনের পরিকল্পনা ট্রাম্প

10

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ওয়্যারহাউসে ভয়াবহ আগুন, ৮ শ্র

11

Brazil vs Scotland Prediction: ২০২৬ বিশ্বকাপে গ্রুপ C-এর মেগ

12

সিডনি সুপার কাপ: ওয়েস্টার্ন সিডনির বিপক্ষে জাবি আলোনসোর চেলস

13

ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়মের রায়ের পরেও সম্পূর্ণ অবিচল

14

ডেন্টাল ইমপ্ল্যান্টের দিন শেষ? ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ

15

ইরাক থেকে মার্কিন বাহিনীর আনুষ্ঠানিক বিদায়

16

নেপালের রাজনীতিতে নতুন মোড়: তরুণ প্রজন্মের ক্ষোভের মুখে প্রধ

17

২০২৬ সালের ঈদুল ফিতরে দীর্ঘ ছুটির হাতছানি: টানা ১০ দিন কাটান

18

নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন: দোহায় হামলার তীব্র নিন্দা

19

সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশে

20