দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদবিহীন চলা মানে ফিটনেসবিহীন গাড়িতে ওঠা

০ শেয়ার
জুলাই সনদবিহীন চলা মানে ফিটনেসবিহীন গাড়িতে ওঠা

জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার দাবিতে এবি পার্টির আলোচনা সভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ, আল্লামা মামুনুল হক ও কর্নেল অলি। বিস্তারিত।

সংক্ষেপে মূল তথ্য
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, "জুলাই সনদবিহীন চলা মানে ফিটনেসবিহীন গাড়িতে ওঠা।
  • " তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনকল্যাণের মৌলিক নীতি থেকে সরে এসে রাষ্ট্রকে কেবল ব্যবসায়িক স্বার্থের দিকে ঠেলে দিচ্ছে, যা জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থি।
  • রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সতর্কবার্তা উচ্চারণ করে বলেছেন, "জুলাই সনদবিহীন চলা মানে ফিটনেসবিহীন গাড়িতে ওঠা।" তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনকল্যাণের মৌলিক নীতি থেকে সরে এসে রাষ্ট্রকে কেবল ব্যবসায়িক স্বার্থের দিকে ঠেলে দিচ্ছে, যা জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থি।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিমুখী আচরণ ও প্রতিশ্রুতি ভঙ্গ জাতির সাথে প্রতারণার শামিল। সংস্কারের ধারাবাহিকতা ও গণভোটের রায় বাস্তবায়নে যে অঙ্গীকার করা হয়েছিল, তা থেকে সরে আসলে দেশে নতুন করে গভীর রাজনৈতিক সংকট তৈরি হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার মুখে 'অক্ষরে অক্ষরে' জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও কার্যত বাস্তবায়নে চরম ব্যর্থতা দেখাচ্ছে। বি এন পি-সহ প্রধান দলগুলোকে ইঙ্গিত করে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধতা থেকেই ৮৪টি সংস্কার প্রস্তাব সংবলিত এই সনদ অবিলম্বে কার্যকর করা উচিত।

সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,

  • ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম (চেয়ারম্যান, এলডিপি): তিনি বলেন, প্রতিশ্রুতি রক্ষা করা রাজনৈতিক নেতৃত্বের নৈতিক দায়িত্ব। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং প্রভাব বিস্তার রোধে নির্বাচন কমিশনকে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

  • শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক (আমির, বাংলাদেশ খেলাফত মজলিস): তিনি বলেন, জুলাই সনদ দেশের ইতিহাস ও রাষ্ট্র মেরামতের অন্যতম স্তম্ভ। এই সনদ এবং গণভোটের রায়কে উপেক্ষা করা হলে সংবিধান সংস্কার নিয়ে বড় ধরনের অচলাবস্থা তৈরি হবে।

  • ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (সাধারণ সম্পাদক, এবি পার্টি): তিনি উল্লেখ করেন, ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লবের সবচেয়ে বড় দলিল এটি। রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিকভাবেই জুলাই সনদের আলোকে করতে হবে, সংবিধানের অজুহাত দেখিয়ে পার পাওয়ার সুযোগ নেই।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ ১০ বছরের সীমার পক্ষে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

2

নেতানিয়াহু ও তার মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ এমপিদের

3

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি এবং অভ্যন্তরীণ বিরোধ

4

ইতালির বিরুদ্ধে পাল্টা কঠোর অবস্থান স্পেনের, সীমান্ত নিয়ন্ত্রণের ঘোষণা

5

বীমা খাতের দরপতনেও বড় মূলধনী শেয়ারের সমর্থনে ডিএসইর বাজার সূচক প্রায় অপরিবর্তিত

6

আপিল বিভাগে বাগবিতণ্ডা: এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

7

রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

8

তাওহিদের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ১০৯

9

হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংসের দাবি ইসরাইলের

10

দুদকের প্রেস ব্রিফিংকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট