দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

হার্ট অ্যাটাকের পর স্বাভাবিক জীবনে ফিরতে কার্ডিওপালমোনারি রিহ্যাবিলিটেশন কেন জরুরি

০ শেয়ার
হার্ট অ্যাটাকের পর স্বাভাবিক জীবনে ফিরতে কার্ডিওপালমোনারি রিহ্যাবিলিটেশন কেন জরুরি
সংগৃহীত ছবি

হার্ট অ্যাটাক, স্টেন্ট বা বাইপাস সার্জারির পর অনেক রোগী শারীরিক দুর্বলতা ও ভয় থেকে হাঁটাচলা কমিয়ে দেন। চিকিৎসকের তত্ত্বাবধানে কার্ডিওপালমোনারি রিহ্যাবিলিটেশন ধীরে ধীরে কর্মক্ষমতা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে।

সংক্ষেপে মূল তথ্য
  • হার্ট অ্যাটাক, স্টেন্ট, বাইপাস সার্জারি কিংবা হার্ট ফেইলিউরের পর অনেক রোগীর জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে।
  • আগের মতো ফিটনেস থাকে না, সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন অনেকে।
  • একইভাবে সিওপিডি, অ্যাজমা বা অন্যান্য ফুসফুসের রোগে শ্বাসকষ্টের কারণে রোগীরা অনেক সময় নিজেরাই হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম কমিয়ে দেন।

হার্ট অ্যাটাক, স্টেন্ট, বাইপাস সার্জারি কিংবা হার্ট ফেইলিউরের পর অনেক রোগীর জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। আগের মতো ফিটনেস থাকে না, সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন অনেকে। একইভাবে সিওপিডি, অ্যাজমা বা অন্যান্য ফুসফুসের রোগে শ্বাসকষ্টের কারণে রোগীরা অনেক সময় নিজেরাই হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম কমিয়ে দেন।

এতে তৈরি হয় একটি দুষ্টচক্র শ্বাসকষ্ট থেকে ভয়, ভয় থেকে কম হাঁটাচলা, এরপর পেশির দুর্বলতা এবং আরও বেশি ফিটনেস কমে যাওয়া। চিকিৎসক নিয়মিত হাঁটাচলার পরামর্শ দিলেও অনেক রোগী শারীরিক পরিশ্রম করতে সাহস পান না। এই চক্র থেকে বেরিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কার্ডিওপালমোনারি রিহ্যাবিলিটেশন।

এটি শুধু ব্যায়াম নয়

কার্ডিওপালমোনারি রিহ্যাবিলিটেশনকে শুধু ব্যায়ামের একটি কর্মসূচি ভাবলে ভুল হবে। এটি একটি মেডিক্যালি সুপারভাইজড প্রোগ্রাম, যেখানে রোগীর হার্ট, ফুসফুস, পেশিশক্তি ও দৈনন্দিন কর্মক্ষমতা বিবেচনা করে ব্যক্তিভেদে পরিকল্পনা তৈরি করা হয়।

রিহ্যাবিলিটেশন শুরুর আগে রোগী কতটুকু শারীরিক পরিশ্রম সহ্য করতে পারেন, তা মূল্যায়ন করা হয়। প্রয়োজন অনুযায়ী ৬ মিনিট হাঁটার পরীক্ষা, হৃৎস্পন্দন, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন, শ্বাসকষ্ট এবং RPE (Rating of Perceived Exertion) পর্যবেক্ষণ করা হতে পারে।

এরপর রোগীর সক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম যুক্ত করা হয়। এর মধ্যে হাঁটা বা ট্রেডমিল, সাইক্লিং, অ্যারোবিক কন্ডিশনিং, স্ট্রেংথ ট্রেনিং এবং ব্রিদিং এক্সারসাইজ থাকতে পারে।

এর মূল লক্ষ্য শুধু রোগীকে ব্যায়াম করানো নয়; বরং তাকে ধীরে ধীরে দৈনন্দিন জীবনের কাজে ফিরিয়ে আনা। যাতে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারেন, সিঁড়ি ব্যবহার করতে পারেন, বাজার করতে পারেন এবং নিজের প্রয়োজনীয় কাজগুলো নিজেই করতে পারেন।

শারীরিক সক্ষমতার পাশাপাশি দরকার মানসিক শক্তিও

হার্ট অ্যাটাকের পর অনেক রোগীর মধ্যে ভয় ও উদ্বেগ তৈরি হয়। আবার হার্ট অ্যাটাক হতে পারে, একটু বেশি পরিশ্রম করলে বুকে ব্যথা হতে পারে কিংবা শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে এমন আশঙ্কায় অনেকে স্বাভাবিক কাজকর্ম থেকেও দূরে থাকেন।

তাই রিহ্যাবিলিটেশনের গুরুত্বপূর্ণ অংশ হলো রোগীকে স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, কাউন্সেলিং এবং প্রয়োজন অনুযায়ী মানসিক সহায়তা দেওয়া। পাশাপাশি জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনাও জরুরি।

ধূমপান বন্ধ করা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ গ্রহণ, এসব বিষয়ও পুনর্বাসন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ।

কারা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের জন্য উপযুক্ত

নির্বাচিত রোগীদের ক্ষেত্রে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন বিবেচনা করা হয়। হার্ট অ্যাটাকের পর, PCI বা স্টেন্টিংয়ের পর, বাইপাস সার্জারির পর, করোনারি আর্টারি ডিজিজ এবং হার্ট ফেইলিউরের কিছু রোগীর ক্ষেত্রে এটি প্রয়োজন হতে পারে।

তবে সব রোগীর জন্য একই ধরনের রিহ্যাবিলিটেশন প্রযোজ্য নয়। রোগীর শারীরিক ও মানসিক অবস্থা, ফাংশনাল ক্যাপাসিটি এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে কর্মসূচি নির্ধারণ করা হয়। তাই কার্ডিওপালমোনারি বা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন শুরু করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

ডা. সাকিব আল নাহিয়ান
সহকারী অধ্যাপক
ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ
গ্রিন লাইফ মেডিকেল কলেজ

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

2

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিভ্রান্তি: করণিক ভুল সংশোধনের নির্দেশ বিদ্যুৎ বিভাগের

3

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের নতুন হামলা

4

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়ের দোরগোড়ায় বাংলাদেশ

5

৭০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্জ ডিসপ্লে নিয়ে এলো রিয়েলমি ১৬এক্স

6

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৯১৮

7

পরিবর্তন হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর

8

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত

9

কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

10

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি: ১৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ