|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের বৈঠক

জাপানের প্রখ্যাত ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিধি বাড়ানো এবং বাণিজ্য সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে প্রতিনিধিদলটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, আধুনিক কৃষি এবং সার ও জ্বালানি খাতের মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে বিশাল বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে।

বৈঠকে দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দেশি-বিদেশি সকল বিনিয়োগকারীদের অনুকূল পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। মারুবেনি কর্পোরেশনের সাথে বাংলাদেশের সুদীর্ঘকালের পাটজাত পণ্য বাণিজ্যের সম্পর্কের কথা স্মরণ করে তিনি প্রথাগত খাতের বাইরে নতুন প্রযুক্তিনির্ভর খাতে জাপানি সহায়তার আহ্বান জানান। আলোচনার বিশেষ অংশজুড়ে ছিল দেশে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং আগামী ১২ মাসের মধ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর পরিকল্পনা, যা বাংলাদেশকে আন্তর্জাতিক সেবাকেন্দ্রে (সার্ভিস হাব) পরিণত করতে ভূমিকা রাখবে। এছাড়া কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দ্বিতীয় একটি ‘কাফকো’ সার কারখানা স্থাপনে মারুবেনি কর্পোরেশনের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও কথা হয়।

উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) চূড়ান্ত হলে দ্বিপক্ষীয় বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছাবে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। অন্যদিকে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশ প্রধান মানাবু সুগাওয়ারা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রা

1

প্রথম ক্রাশ কে— জানালেন পরীমনি

2

শ্রীলঙ্কার পেসারদের আরও উন্নতির তাগিদ দিলেন অধিনায়ক ধনঞ্জয়

3

নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন জ

4

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাসহ তিনজনের মরদে

5

সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশে

6

৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’: খণ্ডবিখণ্ড মেয়ের বিচার

7

মার্কিন সামরিক হামলার প্রতিবাদে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক কর

8

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা ও প্যান্ডেল ভাঙ

9

আগামী কয়েক দিনের আবহাওয়া: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

10

পদত্যাগ দাবিতে ভারতের ককরোচ পার্টির দেশব্যাপী আন্দোলনের ঘোষণ

11

ফ্রান্স বনাম বেলজিয়াম হাইভোল্টেজ ম্যাচ

12

আদালতকক্ষে হট্টগোল ও উত্তেজনা

13

কক্সবাজারের রামুতে বন্যা পরিস্থিতির চরম অবনতি: মহাসড়কে নৌকা,

14

আবেগের জোয়ারে কি সেমিফাইনালে পা রাখতে পারবে আর্জেন্টিনা?

15

শেয়ারবাজারে চাঙ্গা ভাব

16

'সমকামিতায়' জড়িত থাকার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর হলের সি

17

খালি পায়ে খেলা ছেলেটিই মেক্সিকোর বিশ্বকাপ নায়ক

18

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা প্রণয়ন করছে সরকার:

19

ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়া

20