|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ১০

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন চরলাপাং গ্রামের ফুল মিয়া (৬০) এবং একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী উম্মে হানি (২২)। তাদের প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরলাপাং গ্রামে একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে অহিদ মিয়ার সঙ্গে স্থানীয়দের বিরোধের সূত্রপাত হয়। সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শেষ হলেও বিরোধের রেশ থেকে যায়।

এর মধ্যে গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় চাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনলে দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয়। ট্রাক্টর ভাড়ার ব্যবসায় নিজেদের একক আধিপত্য নষ্ট হওয়ার আশঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ক্ষুব্ধ হন বলে স্থানীয়দের ভাষ্য। এ নিয়ে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

স্থানীয়দের দাবি, শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর এলাকা থেকে ভাড়ায় লোকজন নিয়ে আসেন। পরে তাদের নিয়ে মুসলেম মিয়ার লোকজনের ওপর হামলা চালানো হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গোলাগুলি শুরু হলে মুসলেম মিয়ার পক্ষের ফুল মিয়া ও উম্মে হানি গুলিবিদ্ধ হন। সংঘর্ষে আরও আটজন আহত হন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোকসানা খাতুন জানান, রাতে ডান হাতে গুলিবিদ্ধ দুজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে সংঘর্ষের বিষয়ে জানতে অহিদ মিয়া ও মুসলেম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই পক্ষের মধ্যে আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। সম্প্রতি গ্রামের রাস্তা নিয়ে সেই বিরোধ আরও তীব্র হয়। এক পক্ষ রায়পুরার মির্জারচর থেকে লোকজন ভাড়া করে এনে হামলা চালায় বলে তিনি জানান।

ওসি আরও বলেন, সংঘর্ষের সময় গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমালিয়ায় ইসরাইলের কোনো উপস্থিতি বরদাস্ত করা হবে না

1

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম, নকআউটে সঙ্গী মিশর

2

বাঁশখালীতে বন্যার পানি কমলেও ত্রাণ সংকটে মানবেতর জীবন যাপন

3

কাতার বনাম সুইজারল্যান্ড লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

4

সিন্ধু পানি চুক্তি: পাকিস্তানকে কোনো ছাড় নয়, অবস্থানে অনড় ভা

5

মধ্যপ্রাচ্য সংকট: দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ শান্তি আল

6

কোনাবাড়ীতে ১৯১টি অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

7

রোমাঞ্চকর ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া, বিদায় নিল ইরান

8

চুম্বনের দৃশ্য ছাড়াই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপা

9

দেশের বাজারে কমল সোনার দাম: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২০ হা

10

ফ্রেঞ্চ সুপার কাপে লেন্সের কাছে হার পিএসজির, দলবদল নিয়ে আলোচ

11

চিরনিদ্রায় ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল

12

আগস্টের প্রথম ১১ দিনে ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ

13

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং সুবিধা

14

মন্ত্রিত্ব হারানোর গুঞ্জন নিয়ে যা বললেন সেতুমন্ত্রী শেখ রবিউ

15

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন ব্রাজিলের, নরওয়ের বিপক

16

মন্ত্রিসভায় নতুন মুখ: শপথ নিলেন টাঙ্গাইলের অ্যাডভোকেট আহমেদ

17

আজকের টাকার রেট: ১৬ আগস্ট ২০২৬, জেনে নিন বিভিন্ন দেশের মুদ্র

18

শেখ হাসিনার ভার্চুয়াল ঠিকানা নিয়ে ভারতের দূরত্ব বজায় রাখা

19

আজ দেশের যেসব বিভাগে বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস

20