|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বপ্নের হলিউড সিনেমায় বাবা থালাপতি বিজয় ও জেসন স্টেথামকে চান ছেলে জেসন সঞ্জয়

তামিল সিনেমার মেগাস্টার এবং বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে নিজের একটি স্বপ্নের কথা প্রকাশ করেছেন তার ছেলে ও উদীয়মান পরিচালক জেসন সঞ্জয়। সম্প্রতি ‘বিহাইন্ডউডস টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেসন জানান, ভবিষ্যতে কোনো হলিউড প্রজেক্ট তৈরি করার সুযোগ পেলে সেখানে তিনি বাবা থালাপতি বিজয়ের বিপরীতে হলিউডের বিখ্যাত অ্যাকশন হিরো জেসন স্টেথামকে দেখতে চান।

সাক্ষাৎকারে জেসনকে প্রশ্ন করা হয়েছিল হলিউড তারকা জেসন স্টেথাম যদি কখনো তামিল সিনেমার কোনো তারকার সঙ্গে কাজ করতে চান, তবে তিনি কাকে বেছে নেবেন? এক মুহূর্তও না ভেবে জেসন সঞ্জয় উত্তর দেন, ‘আমার বাবা (বিজয়)। এটি দারুণ একটি কোলাবরেশন হবে।’ অবশ্য রসিকতা করে তিনি এও বলেন যে, তার এই মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ট্রোল বা মিম তৈরি হতে পারে।

অভিনয়ে না এসে কেন চলচ্চিত্র নির্মাণের পথ বেছে নিলেন এমন প্রশ্নের জবাবে জেসন জানান, শৈশব থেকেই সিনেমার সেটে বড় হওয়ার কারণে তার মধ্যে এই মাধ্যমটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। ছোটবেলায় প্রথমে পাইলট এবং পরবর্তীতে ক্রিকেটার হওয়ার ইচ্ছা থাকলেও একাদশ-দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় তার সিনেমা তৈরির ঝোঁক বাড়ে। গল্প বলা ও তা লিখে রাখার প্রবল আবেগ থেকেই তিনি কানাডায় চলচ্চিত্র নির্মাণের ওপর উচ্চশিক্ষা গ্রহণ করেন। উল্লেখ্য, তরুণ এই নির্মাতা সন্দীপ কিষাণ অভিনীত ‘সিগমা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে নিজের অভিষেক ঘটাতে চলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত কলাগাছের বাকলে স্বপ্ন বুনছেন ভোলার তরুণ উদ্যোক্তা

1

হাতিয়ার বিস্ময়: মাত্র ৮ মাস ১০ দিনে কুরআনের হাফেজ শিশু আব্

2

নোয়াখালীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে কলেজ প্রভাষকের লাশ

3

মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার মূলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি, হ

4

আরাকান আর্মি কর্তৃক ১৩ বাংলাদেশি জেলে অপহরণ | টেকনাফ নিউজ ২০

5

কিউরাসাওকে গোলবন্যায় ভাসাল জার্মানি

6

ভবিষ্যৎ আর্থিকভাবে নিরাপদ ও স্বাবলম্বী থাকতে আজই মেনে চলুন ৫

7

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

8

শফিক উর রহমানের হলিউড সিনেমা দ্য এম্পটি অ্যাড্রেস

9

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণ

10

ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৪

11

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ চূ

12

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটির সদস্

13

দীর্ঘতম জয়হীন ধারার মুখে লিওনেল মেসি, অপেক্ষা আর মাত্র ৯০ মি

14

GLM-5.3: চীনা ল্যাবগুলো যেভাবে ফ্রন্টিয়ার এআই প্রযুক্তির সাথ

15

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত

16

হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দলে ফিরলেন ত

17

ফেসবুকে সরকারের সমালোচনা : ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

18

তিন লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর ঐতিহাসিক জয়

19

বাথরুমে অতিরিক্ত চাপে স্মৃতিভ্রষ্ট হওয়ার ঝুঁকি: চিকিৎসা বিজ্

20