|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও ও প্রতিষ্ঠানের বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

স্কুলের শিক্ষকদের কোচিং বাণিজ্য বা প্রাইভেট পড়ানোর প্রবণতা কঠোরভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো শিক্ষক এই নির্দেশ অমান্য করে প্রাইভেট পড়ালে তার এমপিও এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি বরাদ্দ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

গত শনিবার ও রোববার (৮ ও ৯ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুশিয়ারি দেন।

লালপুরের বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়, বিলায়েত খান উচ্চ বিদ্যালয়, ভেল্লাবাড়ীয় আলিম মাদ্রাসা, গোপালপুর ডিগ্রি কলেজ ও মোহরকয়া ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলেই শেষ করাতে হবে এবং প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। বিগত সরকারের ১৭ বছরের ধ্বংসপ্রাপ্ত শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষার হার ও মান ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

এসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মলাম এবং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যাপসা গরম ও বৃষ্টির মাঝেই দেশের ৬ অঞ্চলের নদীবন্দরে সতর্কত

1

মরক্কো ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

2

জাতিসংঘে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জুলাই গণ-অভ্যুত্থান

3

ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ ২০২৬: দেখে নিন সাম্প্রতিক ফলাফল ও আসন্

4

‘তেলাপোকাদের’ আন্দোলনে লাঠিপেটা, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বলল

5

স্টার্কের রেকর্ড গড়া দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে

6

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার জার্সিতে স্বপ্নপূরণ নিখিল চৌধুরীর

7

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে সংযমের আহ্বান পাকিস্তানের

8

শেখ রেহানা নয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে ‘আওয়ামী লীগের হাল

9

উত্তেজনা বাড়ার আশঙ্কায় কি পিছু হটছেন ট্রাম্প? মধ্যপ্রাচ্যে ন

10

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক সেনা কর্

11

ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ

12

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর লড়াই

13

রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান মেনেই হচ্ছে, অভিযোগের অবকাশ নেই:

14

ফাইনাল ম্যাচের আগে রেফারিং নিয়ে সতর্ক স্পেনের কোচ দে লা ফুয়ে

15

বড় দাতাদের থেকে ঋণের প্রতিশ্রুতি নেই

16

রাজধানীর মিরপুরে ১১ তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন

17

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

18

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার

19

বায়ার্ন মিউনিখ বনাম জেজু ইউনাইটেড প্রীতি ম্যাচে প্রথমার্ধে

20