|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

অক্টোবরে ইউরোপের ক্রেতাদের তেল দিচ্ছে না সৌদি আরব: ব্লুমবার্গ

লোহিত সাগরের দিকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইনে হামলার পর ইউরোপের অন্তত দুটি তেল শোধনাগারকে অক্টোবর মাসে কোনো অপরিশোধিত তেল না দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরামকো। শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

ইউরোপের ক্রেতারা সাধারণত সৌদি আরব থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় তেল সংগ্রহ করে থাকে, যেখানে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহের নিশ্চয়তা থাকে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কারণে আগামী মাসে সেই সরবরাহ রিফাইনাররা পাবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এই সিদ্ধান্ত ইউরোপের সব ক্রেতার ক্ষেত্রেই কার্যকর হবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে ব্লুমবার্গের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধ করা হলেও সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, গত সপ্তাহে হুতিদের ড্রোন হামলার পর সৌদি আরব তাদের কৌশলগত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি বন্ধ করে দিতে বাধ্য হয়। সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে পাইপলাইনের আংশিক কার্যক্রম পুনরায় শুরু হতে পারে, তবে এটি পুরোপুরি চালু হতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগতে পারে। ইউরোপের তেল শোধনাগারগুলো মূলত মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর সিদি কেরির মাধ্যমে সৌদি তেল সংগ্রহ করে থাকে, যা একটি পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে সংযুক্ত।

পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার ফলে সৌদি আরামকোর কিছু ক্রেতা ইতোমধ্যে বিকল্প উৎসের সন্ধান শুরু করেছেন। যেমন  পোল্যান্ডের প্রধান জ্বালানি কোম্পানি ‘ওরলেন’ বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের জন্য ইতিমধ্যে দশটিরও বেশি দরপত্র আহ্বান করেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর মাসিক অয়েল মার্কেট রিপোর্ট অনুযায়ী, গত জুন মাসে ওইসিডিভুক্ত ইউরোপীয় দেশগুলো সৌদি আরব থেকে প্রতিদিন গড়ে ৫ লাখ ৭৭ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Croatia vs Panama Prediction: ২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়া ও

1

ইউরোপে দারুণ প্রত্যাবর্তন: টেসলার বিক্রিতে ২৫ শতাংশ প্রবৃদ্ধ

2

অন্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মানিকগঞ্জে

3

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস

4

কোপা দো ব্রাজিল: ফোর্তালেজার বিপক্ষে মাঠে নামছে লিগ লিডার পা

5

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান বাংলাদেশের

6

ইপসুচ টাউনকে হারিয়ে লিভারপুলের প্রথম জয়: জোড়া গোলে দ্যুতি ছড়

7

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট

8

এইচএসসি পরীক্ষার সকালে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর

9

প্রীতি ম্যাচে বার্মিংহামের কাছে টাইব্রেকারে হার বার্সেলোনার,

10

দিল্লিতে বাধা, ঢাকা ফিরছেন জাহেদ উর রহমান

11

কুষ্টিয়ায় হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি

12

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

13

ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রী

14

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেম কিংবদন্তি ওয়াসিম আকরাম

15

মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি শিক্ষার্থীদের বড় অবদান: তালিক

16

দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলল বাংলাদেশ | BAN vs

17

সড়ক নিরাপত্তায় বিশেষায়িত পুলিশ বিভাগ প্রয়োজন: সড়ক পরিবহ

18

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুসদি গ্রেফতারফা

19

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

20