দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুসদি গ্রেফতারফা

০ শেয়ার
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুসদি গ্রেফতারফা
মোহাম্মদ রুসদি হাসান রিফাত। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় সরকারবিরোধী অপতৎপরতা চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর সভাপতি মোহাম্মদ রুসদি হাসান রিফাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রুসদি হাসান রিফাতকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
  • সরকারবিরোধী নানা অপতৎপরতা ও গোপন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
  • গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার লেংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রুসদি হাসান রিফাতকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সরকারবিরোধী নানা অপতৎপরতা ও গোপন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার লেংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রিফাত মুক্তাগাছা উপজেলার ভট্টবাড়ি গ্রামের মো. দুলাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মুক্তাগাছায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগকে পুনরায় সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রিফাত। পাশাপাশি বিভিন্ন সময় ঝটিকা মিছিল ও সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপে যুক্ত ছিলেন তিনি। তার বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। দেশবিরোধী ও নাশকতাত্মক অপতৎপরতা কঠোরহস্তে দমনের অংশ হিসেবে লেংড়া বাজার এলাকা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আইনগতভাবে নিষিদ্ধ থাকার পরেও রিফাত গোপনে সরকারবিরোধী কর্মকাণ্ড চালানোর চেষ্টা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইরান ছাড়ছেন বিদেশি কর্মীরা: বুশেহর পারমাণবিক কেন্দ্র থেকে ১৭৫ রুশ বিশেষজ্ঞ অপসারিত

2

জাতীয় সংসদ অধিবেশন ৩১ মার্চ ২০২৬ | মুলতবি প্রস্তাব ও আলোচনা

3

সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হলো

4

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক ক্লোজড

5

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

6

শাপলা চত্বর হত্যাকাণ্ড: নতুন মামলায় আসামি হচ্ছেন হাসানুল হক ইনু

7

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ রিভিউ: আবেগ ও অ্যাকশনে ভরপুর মার্ভেলের দুর্দান্ত সিক্যুয়েল

8

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

9

গ্লাসগোর সবুজ স্বপ্নের ভেতর এক বিকাল: কিবল প্যালেস ও বোটানিক্যাল গার্ডেনের গল্প

10

জাপানি ফাঁদ ও আনচেলত্তির জাদুকরী কৌশল: যেভাবে জয় পেল ব্রাজিল