|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

রসায়নে নোবেল পেলেন ফরাসি বিজ্ঞানী হেনরি কাগন ও জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই

চলতি বছরের রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেছেন দুই কৃতি বিজ্ঞানী—ফ্রান্সের হেনরি কাগন এবং জাপানের কেনসো সোয়াই। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের রসায়নে নোবেল বিজয়ী হিসেবে এই দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়।

জৈব রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব (nonlinear effects) এবং অসমমিত সংশ্লেষণে স্বয়ংক্রিয় অনুঘটন প্রক্রিয়া আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানে অসাধারণ অবদান রাখার জন্য তাদের এই সর্বোচ্চ সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়েছে। অ্যামিনো অ্যাসিডের মতো কিছু গুরুত্বপূর্ণ অণু প্রকৃতিতে দুটি ভিন্ন প্রতিচ্ছবি বা আয়না রূপে বিদ্যমান থাকলেও জীবদেহে কেন কেবল একটি নির্দিষ্ট প্রতিচ্ছবিই পাওয়া যায়, তা দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের কাছে এক গভীর রহস্য ছিল। বিজ্ঞানের ভাষায় জীবনের এই রসায়ণকে ‘হোমোকাইরাল’ বলা হয়। বিগত দিনে বিজ্ঞানীরা টেস্টটিউবে রাসায়নিক বিক্রিয়া চালিয়ে দুই রূপেরই সমান উপস্থিতি পেলেও, চিকিৎসা বা অন্যান্য জীবন্ত প্রাণীর সঙ্গে ব্যবহারের উপযোগী করার জন্য কেবল একটি সুনির্দিষ্ট প্রতিচ্ছবি তৈরি করা অত্যন্ত জরুরি ছিল।

২০২৬ সালের রসায়ন নোবেল বিজয়ী এই দুই বিজ্ঞানী এমন সব যুগান্তকারী আবিষ্কার সামনে এনেছেন, যার ফলে রসায়নবিদদের পক্ষে এখন নির্দিষ্ট হোমোকাইরাল রূপ তৈরি করার মতো জটিল রাসায়নিক বিক্রিয়া সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, এর পূর্বে গত বছর ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের জন্য সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি যৌথভাবে রসায়নে নোবেল লাভ করেছিলেন। ১৯০১ সাল থেকে শুরু হওয়া আলফ্রেড নোবেলের স্মরণে প্রবর্তিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই নোবেল পুরস্কারের রসায়ন বিভাগে এ পর্যন্ত মোট ১১৭ বার পুরস্কার প্রদান করা হয়েছে এবং সর্বমোট ১৯৮ জন বিজ্ঞানী এই কীর্তি অর্জন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল হাউজিংয়ের সব শেয়ার বিক্রির ঘোষণা দিল ইউসিবি

1

হাইপারসনিক ব্রহ্মস তৈরি করছে ভারত-রাশিয়া

2

বৃষ্টি আইনে পর্তুগালের কাছে ৯১ রানে হারল চেক প্রজাতন্ত্র

3

ডাক বিভাগে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার ও নতুন ফ্র্যাঞ্চাইজি সেব

4

ইউরোপের সঙ্গে যুদ্ধ নয়, সম্পর্ক পুনঃস্থাপনে প্রস্তুত রাশিয়

5

তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদে

6

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুসদি গ্রেফতারফা

7

জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউ

8

শবেকদর আসলে কোন রাতে? জেনে নিন হাদিসে বর্ণিত বিশেষ আলামতগুলো

9

মাত্র ৩০ সেকেন্ড সাইক্লিংয়ে শরীরে ঘটে যেসব আশ্চর্যজনক পরিবর্

10

সোমালিয়ায় ইসরাইলের কোনো উপস্থিতি বরদাস্ত করা হবে না

11

বেলারুশে হামলার হুমকি জেলেনস্কির

12

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প

13

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছে

14

কারাগারে অভিনেতা জাহের আলভী

15

ভারতে জেন জি বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরবর্তীত

16

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত, নিখোঁজ

17

আইওএস ২৭ রিলিজ করল অ্যাপল

18

ইরানে হামলা আপাতত স্থগিত হলেও মার্কিন বাহিনী সর্বোচ্চ প্রস্ত

19

রাজধানীতে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম, কেজিও ছুঁল ৪০০ টা

20