|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ১৩টি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টার দিকে বলীপাড়া বাজারে দায়িত্বরত চৌকিদার হঠাৎ একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা আশপাশের দোকানেও আঘাত হানে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে চেষ্টা চালিয়ে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, বলীপাড়া বাজারে এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে বারবার সর্বস্বান্ত হচ্ছেন এখানকার ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিন্দু চাকমার ধারণা, কোনো দোকানের বৈদ্যুতিক ফ্রিজের ত্রুটি বা শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা জানান, প্রাথমিক অনুমান অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে, তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকাশ সুরক্ষা জোরদার: ইরানজুড়ে ৩ হাজার ৮০০ স্থানে বিমান প্রত

1

রোডম্যাপ প্রকাশের পরও ডিসিইউর অ্যাকাডেমিক মাইগ্রেশনে দৃশ্যমা

2

হেডিংলিতে ওলি রবিনসনের জোড়া ধাক্কা, চরম বিপর্যয়ে পাকিস্তান

3

আইপিএল ২০২৬ থেকে ছিটকে গেলেন মহেন্দ্র সিং ধোনি, বড় ধাক্কা খে

4

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে দম্পতি ও ৭ মাসের ভ্রূণের মরদেহ উ

5

পর্দার ‘আম্মাজান’-এর জন্মদিন আজ: জীবনের ৮০ বছর পূর্ণ করলেন ক

6

ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্

7

কারাগারে অতিরিক্ত বন্দির চাপে দুর্ধর্ষ আসামিদের আলাদা রাখা য

8

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন প্রধ

9

রাতের বেলায় নারীদের বিনামূল্যে রিকশা সেবা দিচ্ছেন গুজরাটের

10

আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বসে বিরিয়ানি খেলেন রিজেন্টের সাহে

11

সরকারি প্রকল্পে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও দৈনিক

12

রায়পুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

13

নতুন ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জন গ

14

বন্দরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: রিকশাচালক গ্রেফতার

15

পাহাড়ি ঢলে বিলীনের পথে হবিগঞ্জের সাতছড়ির ত্রিপুরা পল্লী, ঝুঁ

16

দুদক কমিশনার নিয়োগে শিগগির সার্চ কমিটি

17

ট্রাম্পের ‘ভেঙে ফেলার রাজনীতি’! মিত্রদের অন্ধকারে রেখে শুরু

18

ফাঁকতালে এমপি হয়েছিলেন অনেকে': স্পিকার

19

দোকান ও শপিংমল খোলা রাখার নতুন সময়

20