দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরে সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

০ শেয়ার
চাঁদপুরে সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজি, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দুইজন নিহত এবং অন্তত দুইজন আহত হয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
  • মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
  • এই ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের দিকে যাওয়ার সময় সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ হার্ড ব্রেক করে। এতে পেছনের সিএনজিটি প্রাইভেটকারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি পিকআপের নিচে গিয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় সিএনজির চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই যাত্রী মোহর আলী (৬০) মারা যান। পরে স্থানীয়রা বাকিদের উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক কবির মালকে মৃত বলে ঘোষণা করেন। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি: আমির পদে বহাল চরমোনাই পীর

2

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

3

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী

4

সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ ড্রয়ের পর যা বললেন সাব্বির রহমান

5

সুইজারল্যান্ড ছাড়ল ইরানি প্রতিনিধি দল

6

ছন্দে ফিরছে ব্রাজিল, কি ফিরবে ‘জোগো বোনিতো’?

7

খামেনির জানাজায় উত্তাল তেহরান: ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার স্লোগান

8

সরকারি আইনি সহায়তা পাবেন যেভাবে

9

ইউএই লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ভিত্তিহীন বলল ইরান

10

বার কাউন্সিলের নতুন অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট