দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটরের প্রায় ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধসহ আহত ৩

০ শেয়ার
গাজীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটরের প্রায় ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধসহ আহত ৩
সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুট করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার সন্ধ্যায় কর্ণপুর এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে এসে তারা গাড়ির পথরোধ করে অস্ত্রের মুখে টাকা লুট করে পালিয়ে যায়। এ সময় গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের এক ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে।
  • শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
  • এ সময় দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের এক ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম হিমেল। তিনি একটি বিকাশ পরিবেশক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ম্যানেজার। এ ছাড়া গাড়ির চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন দেওয়ার চাপ থাকায় নগদ টাকার প্রয়োজন দেখা দেয়।

তিনি জানান, বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা আনা হচ্ছিল। এ জন্য একটি ব্যক্তিগত গাড়িতে করে টাকা পরিবহন করা হচ্ছিল।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। একপর্যায়ে পিস্তল বের করে গাড়িতে থাকা অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে তারা।

পরে গাড়িতে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোস্তাফিজুর রহমান জানান, গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় টাকা রাখা ছিল। প্রাথমিকভাবে লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি বলে ধারণা করা হচ্ছে। তবে গাড়িটিতে মোট চার কোটি টাকা ছিল বলেও জানান তিনি।

ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহত ব্যক্তিদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

২৪ বছর পর বিশ্বকাপে এসে ২ ম্যাচেই বিদায় তুরস্কের

2

তামিলনাড়ুর বিধায়কদের জন্য বিশেষ গাড়ি ও ভাতার ঘোষণা, রাজনৈতিক মহলে বিতর্ক

3

মায়ের প্রবাসে যাওয়ার তিন দিনের মাথায় তিন সন্তানসহ বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু।

4

৬৫০ মিনিটের দেয়াল পতন: উনাই সিমনের রেকর্ড ভাঙা গোল হজম

5

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রচারে ডেমোক্র্যাটদের অর্থায়নের অভিযোগ মিলেইয়ের

6

পা ভেঙে ক্যারিয়ার ঝুঁকিতে কোনে

7

সতীর্থদের সমালোচনায় র‌্যাবিও, ‘প্রথমার্ধের পারফরম্যান্স ছিল লজ্জাজনক

8

ফিফা বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বুট জয়ের দৌড়ে এককভাবে শীর্ষে লিওনেল মেসি

9

শহীদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: মাওলানা মামুনুল হক

10

ইয়ামালকে থামাতে রুমে তালাবদ্ধ করার পরিকল্পনা স্কালোনির!