দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

০ শেয়ার
বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান নামের এক বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা ও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • টাঙ্গাইলের বাসাইল উপজেলায় হানিফ খান (৩৭) নামের এক বরখাস্তকৃত আনসার সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
  • মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
  • নিহত হানিফ খান হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত বক্তার আলী খানের ছেলে।

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় হানিফ খান (৩৭) নামের এক বরখাস্তকৃত আনসার সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হানিফ খান হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত বক্তার আলী খানের ছেলে। প্রায় এক বছর আগে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হানিফের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার হাত, পা ও মাথায় উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুজনকে গ্রেফতার করেছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের বুধবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মহালয়ায় দেবীপক্ষের সূচনা, শুরু দুর্গোৎসবের ক্ষণগণনা

2

ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য কাঠামোও বদলে দেওয়া যায়: অধ্যাপক ইউনূস

3

জামায়াত-শিবিরের অস্তিত্ব রক্ষায় বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ খাঁন

4

শাহজালাল বিমানবন্দরে লাগেজ বেল্টে মনিটর

5

বাংলাদেশ ব্যাংকের নতুন এফএক্সএম মডিউল চালু

6

রাজধানীর ভাটারা ও ১০০ ফিট এলাকায় গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ

7

বিশ্ববাজারে ফের বেড়ে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

8

নরওয়েকে হারিয়ে জয়রথ অব্যাহত রাখল পর্তুগাল

9

স্বাস্থ্যগত অবনতির প্রেক্ষাপটে ইমরান খানের মুক্তির গুঞ্জন, চলছে গোপন আলোচনা

10

ইনুর রায়ে অসন্তোষ নাহিদ ইসলামের, কঠোর শাস্তির দাবিতে রাজপথে এনসিপি