|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘সারের সংকট নেই, আতঙ্কিত হবেন না’: রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী অঞ্চলে সারের কোনো ধরনের সংকট নেই এবং কৃষকদের চাহিদা মেটাতে সরকারি গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া ও নন-ইউরিয়া সার মজুত রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। বর্তমানে গুদামে যে পরিমাণ সার মজুত আছে তা জেলার মাসিক চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি উল্লেখ করে তিনি সারের কৃত্রিম সংকটের খবরকে সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন। আসন্ন আমন ও বোরো মৌসুম সামনে রেখে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার জানান, বিসিআইসির বাফার গুদামে বর্তমানে ৯ হাজার ৮০৪ টন ইউরিয়া, ৪৩০ টন টিএসপি এবং ৮৫ দশমিক ৫ টন ডিএপি সার মজুত রয়েছে। অন্যদিকে, বিএডিসির গুদামে রয়েছে ৬ হাজার ৩১২ টন টিএসপি, ৮০১ টন এমওপি এবং ৪ হাজার ৩৪৮ টন ডিএপি সার। চলতি মাসে জেলার জন্য ইউরিয়া সারের মাসিক বরাদ্দ ৫ হাজার ৭০০ মেট্রিক টন হলেও কেবল একটি গুদামেই প্রায় ১০ হাজার টন ইউরিয়া মজুত রয়েছে বলে জানান তিনি। এছাড়া টিএসপির মাসিক বরাদ্দ ১ হাজার ৪৫ মেট্রিক টন হলেও গুদামে মজুত রয়েছে প্রায় ৬ হাজার ৩০০ মেট্রিক টন। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী নিয়মিতভাবে ডিলারদের কাছে সার সরবরাহ করা হচ্ছে এবং তা দোকানগুলোতেও বিক্রি হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

বাইরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণেই বাজারে কৃত্রিম আশঙ্কার সৃষ্টি হয়েছে বলে মনে করেন ইউসুফ আলী। গুদামে সারের মজুত সবার সামনেই দৃশ্যমান রয়েছে জানিয়ে তিনি বলেন, এখানে লুকানোর কিছু নেই। ফসল উৎপাদনের জন্য কৃষকদের যতটুকু সার প্রয়োজন, সরকারের কাছে তার পর্যাপ্ত মজুত রয়েছে। তাই সার নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে এবং আতঙ্কিত না হওয়ার জন্য তিনি বরেন্দ্র অঞ্চলের কৃষকদের প্রতি বিশেষ আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত | মিসিসিপি নিউজ ২০২৬

1

ইংল্যান্ড-ঘানা ম্যাচে ‘কালো জাদু’র বিতর্ক

2

ইরানি হ্যাকারদের সাইবার হামলায় চার দিন বন্ধ ছিল ব্রিটিশ বিদ

3

খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের বিশেষ সুযোগ: কারা পাবেন এই সুবিধ

4

ব্রাজিল বনাম হাইতি ম্যাচ প্রেডিকশন

5

নবম পে স্কেল প্রকাশে বিলম্ব কেন? বিস্তারিত জানাল সচিব কমিটি

6

তিন দেশে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

7

সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৩ নেতাকর্মী আটক

8

রাশিয়ায় মুসলিম নেতাদের গণগ্রেফতারের কারণ

9

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে মালয়েশিয়ার হাইকম

10

মির্জা আব্বাসকে ভয়ভীতি : নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামল

11

সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী

12

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার

13

জাপানের কুমামোটো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প: প্রাণহানি বেড়ে ৩

14

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত হলো?

15

দুর্নীতির দায়ে গ্রেফতার শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান ওয়া

16

সুদানের ভয়াবহ গৃহযুদ্ধ: ছয় মাসে ৩০০ শিশুর প্রাণহানি ও মানবিক

17

কুমিল্লায় বিএনপি নেতাকে প্রকাশ্যে লাথি মারলেন এমপি আবুল কালা

18

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

19

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হতো: ফারুক আ

20