|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

অসহায় বৃদ্ধা জয়গুনের পাশে প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কোনাবাড়ী এলাকার ৯০ বছর বয়সী অসহায় বৃদ্ধা জয়গুন বেগমের পাশে দাঁড়িয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা এই বৃদ্ধার দুর্দশার কথা জানতে পেরে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়াকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সোমবার দুপুরে ইউএনও শাহীন মিয়া সরাসরি জয়গুন বেগমের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, মৃত রাজ আলীর স্ত্রী জয়গুন বেগমের চার ছেলে ও তিন মেয়ে থাকলেও তারা নিজেরা অস্বচ্ছল হওয়ায় মায়ের দেখভাল করতে হিমশিম খাচ্ছেন। এমনকি তার বড় ছেলেও স্ট্রোক করে বর্তমানে শয্যাশায়ী।

প্রতিমন্ত্রীর নির্দেশে ইউএনও শাহীন মিয়া জয়গুন বেগমকে প্রাথমিক সহায়তা হিসেবে নগদ ১০ হাজার টাকা এবং দুই প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করেন। এ সময় সাহায্য পেয়ে বৃদ্ধা জয়গুন আবেগাপ্লুত হয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর জন্য দোয়া করেন।

ইউএনও শাহীন মিয়া জানান, প্রতিমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন যেন কোনো অসহায় মানুষ সহায়তা থেকে বঞ্চিত না হন। বৃদ্ধা জয়গুন বর্তমানে সরকারি বিধবা ভাতা পাচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাকে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখ-দুঃখের খবর রাখা আমার দায়িত্ব। কোনো অসহায় মানুষ যেন চিকিৎসা, খাদ্য বা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করতে আমি সবসময় চেষ্টা করছি।" প্রশাসনকে সাধারণ মানুষের পাশে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দাঁড়ানোর কঠোর নির্দেশনাও দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

1

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: প্রতি আউন্স ৪,৪১৯ ডলারে না

2

সন্ধ্যার মধ্যেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপ

3

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

4

লা লা ল্যান্ডের ১০ বছর পূর্তি: রায়ান গসলিংয়ের ইচ্ছায় সংশোধন

5

এমপিদের বাসভবন বরাদ্দ ১০ এপ্রিলের মধ্যে: সংসদ কমিটির বৈঠকে ব

6

সাভারকরকে ‘মুসলিমবিদ্বেষী’ বলায় রাহুলের বিরুদ্ধে আদালতে সত্য

7

গত ১৭ বছরে ছাত্রদল-যুবদলের এমন প্রতাপশালী রূপ দেখিনি: মজিবুর

8

প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা: জাপান, অস্ট্রে

9

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করল মার

10

গোল্ডেন বুটের লড়াইয়ে এককভাবে শীর্ষে মেসি, সাথে আছেন এমবাপ্পে

11

দেশের ৮৭টি হাসপাতালে চালু হলো পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা

12

ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ের আগে আর্জেন্টিনাকে সেরা মানছেন জাপা

13

বসুন্ধরা স্পোর্টস সিটিতে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক, মালয়ে

14

কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ জাকারিয়া

15

৩১ মার্চ বিশ্বকাপের ভাগ্য পরীক্ষা: প্লে-অফ ফাইনালে লড়বে ১২ দ

16

জ্বালানি তেলের ব্যবসায় কোনো একক কোম্পানি নয়, সবাই সমান সুযোগ

17

বরিশালে আহত অবস্থায় উদ্ধার বিপন্ন প্রজাতির গন্ধগোকুল

18

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস শ

19

দক্ষিণ ক্যারোলাইনায় ১.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ শেষ করল বিএমডব্

20