|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

এসআই আলতাফ হত্যা মামলা: মূলহোতাসহ আরও ৮ আসামি গ্রেপ্তার

অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূলহোতাসহ এজাহারভুক্ত আরও আটজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার সন্ধ্যায় মুন্সীগঞ্জ ও সাভারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার আটজন হলেন—আলাউদ্দিন, আপন, জিহাদ, ইমরান, নূর মোহাম্মদ রুদ্র, রাকিব মিয়া, সাব্বির আহমেদ ও মো. ওয়াসিম। এর মধ্যে র‌্যাব-১০ মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকা থেকে চারজনকে এবং র‌্যাব-৪ সাভারের আমিনবাজার এলাকা থেকে বাকি চারজনকে গ্রেপ্তার করে। র‍্যাবের দাবি, এই হত্যাকাণ্ডের মূলহোতা আপন কিশোর গ্যাংয়ের একজন দলনেতা ও মাদক সরবরাহকারী, যার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া জিহাদ নামের আরেক আসামি ছুরি দিয়ে এসআই আলতাফকে গুরুতর আহত করেছিলেন।

ঘটনার বিবরণ দিয়ে র‍্যাব জানায়, গত ৫ আগস্ট রাতে আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে গাড়ি রাখা নিয়ে এক বৃদ্ধকে মারধর করার প্রতিবাদ করেছিলেন ৫৮ বছর বয়সী এসআই আলতাফ হোসেন। তিনি নিজের পুলিশ পরিচয় দিলেও হামলাকারীরা ক্ষান্ত হয়নি। জীবন বাঁচাতে তিনি তার ছেলের মালিকানাধীন একটি পোশাক কারখানায় আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে চড়াও হয় এবং ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বাবা-ছেলেকে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদকাসক্ত অবস্থায় এই নৃশংস হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজবুল্লাহ লেবাননের স্বাধীনতার মূল স্তম্ভ: আলী আকবর বেলায়েত

1

ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ স

2

চট্টগ্রাম বন্দরে আসছে প্রায় ২ লাখ টন এলএনজি: কাটতে পারে দেশে

3

দুপুরের মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভ

4

পর্যাপ্ত ঘুমানোর পরও কেন শরীর ক্লান্ত থাকে? জেনে নিন মূল কার

5

ডলারের দুর্বলতা ও হরমুজ প্রণালির উত্তেজনায় আন্তর্জাতিক বাজার

6

গ্রেগর কোবেল: গোলপোস্টের নিচে এক অদম্য দেয়াল

7

ব্রয়লার ১৮৫ টাকা হলেও ডজনে ১০ টাকা বাড়ল ডিমের দাম, চড়া মাছের

8

৯ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

9

কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক কেভিন পিনা

10

রাজশাহী থেকে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

11

সীমান্তে হত্যার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ

12

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে এক পরিবর্তন আনল

13

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হয়নি, মধ্যস্থতা করছে পাকি

14

নোরার গানে ‘অশ্লীলতা’: কঙ্গনার তোপ ও ইউটিউব থেকে গান উধাও!

15

উত্তরের ৪ জেলায় বন্যার আভাস

16

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের

17

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা ও দুই নাতি-নাতনির মর্

18

জামের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

19

আর্জেন্টিনার জয় নিয়ে তোপ দাগলেন মরিনহো ও ক্যাসপারভ

20