দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরাইলের নিরাপত্তা বাহিনীতে নিহতের সংখ্যা ছাড়াল ১৩১৮

০ শেয়ার
ইসরাইলের নিরাপত্তা বাহিনীতে নিহতের সংখ্যা ছাড়াল ১৩১৮

ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর ১ হাজার ৩১৮ জন সদস্য নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পরও বিভিন্ন ফ্রন্টে প্রাণহানি থামেনি।

সংক্ষেপে মূল তথ্য
  • ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া তীব্র সংঘাতের পর থেকে বিভিন্ন ফ্রন্টে লড়াইয়ে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর ১ হাজার ৩১৮ জন সদস্য নিহত হয়েছেন।
  • দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফ্যামিলিজ, কমেমোরেশন অ্যান্ড হেরিটেজ বিভাগ কর্তৃক প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
  • নিহতদের এই দীর্ঘ তালিকায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), পুলিশ, শিন বেত, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস, নিরাপত্তা সমন্বয়কারী এবং বিভিন্ন স্থানীয় প্রতিরোধ দলের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া তীব্র সংঘাতের পর থেকে বিভিন্ন ফ্রন্টে লড়াইয়ে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর ১ হাজার ৩১৮ জন সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফ্যামিলিজ, কমেমোরেশন অ্যান্ড হেরিটেজ বিভাগ কর্তৃক প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিহতদের এই দীর্ঘ তালিকায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), পুলিশ, শিন বেত, ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস, নিরাপত্তা সমন্বয়কারী এবং বিভিন্ন স্থানীয় প্রতিরোধ দলের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা উপত্যকা ছাড়াও লেবানন ও পশ্চিম তীরসহ একাধিক ফ্রন্টে সংঘর্ষের সময় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। এই দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে দেশটিতে এ পর্যন্ত ৭ হাজার ১৫০ জনেরও বেশি মানুষকে স্বজন হারানো শোকাহত পরিবার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২ হাজার ১৪৩ জন শোকাহত বাবা-মা, ৩৫৫ জন বিধবা এবং ৮৮০ জন এতিম শিশু। এছাড়াও যুদ্ধে ৩ হাজার ৭৭২ জন ভাই বা বোন তাদের আপনজনদের হারিয়েছেন।

যদিও ২০২৫ সালের ১০ অক্টোবর গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবুও ইসরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনীর প্রাণহানি পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে গাজায় বাফার জোন নির্ধারণকারী ‘ইয়েলো লাইন’-সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন বিচ্ছিন্ন সংঘাতে এখনো সেনাসদস্যরা নিহত হচ্ছেন। এর আগে গত সপ্তাহে উত্তর গাজায় একটি সামরিক অবস্থানে আইডিএফের নিজস্ব ড্রোন অবতরণের পর সেটি বিস্ফোরিত হলে ১৬তম ব্রিগেডের দুই রিজার্ভ সেনা নিহত হন। নিহত ওই দুই সেনা সদস্য হলেন ২৪ বছর বয়সী মেজর (রিজার্ভ) নাদাভ কালি এবং ২৩ বছর বয়সী মেজর (রিজার্ভ) অফেক মোআলেম।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

১৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

2

ইরান ও কাতারের গ্যাসক্ষেত্রে হামলা: বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল

3

ঢাকায় কবরস্থানের সংকট, বড় পরিসরে নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ ডিএনসিসির

4

সাভারকরকে ‘মুসলিমবিদ্বেষী’ বলায় রাহুলের বিরুদ্ধে আদালতে সত্যকি সাভারকর

5

ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রে আইএইএকে পরিদর্শনের অনুমতি দেবে না ইরান

6

৫০ হাজার টাকার জন্য রোহিঙ্গা শিশু হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

7

সৌদিতে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ লাভে সহায়তা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পরিবারের সাক্ষাৎ

8

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলা ঠেকাতে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

9

নির্বাচনের ফল বিপক্ষে গেলে কী করবেন, জানালেন ডোনাল্ড ট্রাম্প

10

বন্যপ্রাণী পাচারের দায়ে যুবকের কারাদণ্ড