সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান জরুরি পরিস্থিতিতে সৌদি আরবে অবতরণের পর, আটকে থাকা ইসরাইলি যাত্রীদের ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর অনুরোধ জানিয়েছিল ইসরাইল। তবে দখলদার দেশটির সামরিক বিমান নিজেদের ভূখণ্ডে নামার সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে রিয়াদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স দুটি সৌদি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানিয়েছে, ফ্লাইদুবাইয়ের বিমানটি তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণের পর ইসরাইলি যাত্রীদের উদ্ধারে নিজেদের একটি ‘সুপার হারকিউলিস’ সামরিক উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি নিয়েছিল ইসরাইল। কিন্তু সৌদি আরব ও ইসরাইলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় এবং রিয়াদের স্পষ্ট রাজনৈতিক অবস্থানের কারণে সেই প্রস্তাব রাখেনি সৌদি কর্তৃপক্ষ। এর আগে বুধবার দুবাই থেকে তেলআবিব যাওয়ার পথে বিমানটির সহকারী পাইলট মূল পাইলটকে ছুরি দিয়ে আঘাত করে বিমানটি ছিনতাই বা বিধ্বস্ত করার চেষ্টা চালান বলে দাবি করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরবর্তীতে যাত্রীদের সহায়তায় সেই হামলা প্রতিহত করে বিমানটিকে নিরাপদে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করানো হয়। ফ্লাইদুবাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই বলে শুরু থেকেই স্পষ্ট জানিয়ে আস আসছে সৌদি আরব।
মন্তব্য করুন