দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে টেকনো ক্যামন স্লিম ৫জি ও ক্যামন এয়ার লঞ্চ হলো

০ শেয়ার
বাংলাদেশে টেকনো ক্যামন স্লিম ৫জি ও ক্যামন এয়ার লঞ্চ হলো

বাংলাদেশের বাজারে টেকনো নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ক্যামন স্লিম ৫জি এবং ক্যামন এয়ার। থাকছে শক্তিশালী ব্যাটারি ও আকর্ষণীয় ফিচার।

সংক্ষেপে মূল তথ্য
  • জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন দুটি স্মার্টফোন,‘ক্যামন স্লিম ৫জি’ (Camon Slim 5G) এবং ‘ক্যামন এয়ার’ (Camon Air)।
  • সম্প্রতি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
  • আকর্ষণীয় ডিজাইন ও উন্নত ফিচারের এই ফোনগুলো প্রযুক্তিপ্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন দুটি স্মার্টফোন,‘ক্যামন স্লিম ৫জি’ (Camon Slim 5G) এবং ‘ক্যামন এয়ার’ (Camon Air)। সম্প্রতি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আকর্ষণীয় ডিজাইন ও উন্নত ফিচারের এই ফোনগুলো প্রযুক্তিপ্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

টেকনো ক্যামন স্লিম ৫জি ফোনটিতে রয়েছে মাত্র ৬.৩৯ মিলিমিটারের আল্ট্রা-স্লিম প্রফাইল এবং ১৯০ গ্রাম ওজনের হালকা বডি, যা আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে ধুলো ও পানি প্রতিরোধক ক্ষমতার অধিকারী। ডিভাইসটিতে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের সুপার চার্জ সুবিধা। ফটোগ্রাফির জন্য এতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৭০০সি ওআইএস মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর এবং ৮ জিবি র‍্যামের সাথে ২৫৬ জিবি স্টোরেজ।

অন্যদিকে, ক্যামন এয়ার মডেলটিতে রয়েছে ৬.৩৯ মিলিমিটারের আল্ট্রা-স্লিম থ্রিডি-কার্ভড বডি, যার ওজন মাত্র ১৬২.৮ গ্রাম। এতেও ৬.৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্জ অ্যামোলেড থ্রিডি-কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি পরিচালিত হয় মিডিয়াটেক হেলিও জি২০০ আল্টিমেট প্রসেসর দ্বারা এবং এতে রয়েছে ৬০ ওয়াট আল্ট্রা চার্জ সুবিধাসহ ৬০০০ এমএএইচ ব্যাটারি। ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৬০০ মেইন ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ, এআই স্টার ক্যাম্প এবং এআই মুড লাইট। টেকনো ক্যামন এয়ার ফোনটি ৮জিবি+১২৮জিবি এবং ৮জিবি+২৫৬জিবি এই দুই সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে জুলাইযোদ্ধাদের মারধর ও লাঞ্ছনা

2

জোট নয়, স্থানীয় সরকার নির্বাচনে একক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এনসিপি

3

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল, তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রতিশ্রুতি চীনের

4

সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেফতার

5

ছোটদের হাত ধরে বদলাচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, সুরক্ষার বার্তা ছড়াচ্ছে শিশুরা

6

বর্ষায় সাপের উপদ্রব ঠেকাতে কার্বলিক অ্যাসিড নয়, ব্যবহার করুন এই ৫ ঘরোয়া উপাদান

7

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

8

রাম মন্দিরে অর্থ আত্মসাতের অভিযোগ: পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি প্রিয়াঙ্কা গান্ধীর

9

ঝালকাঠির নলছিটিতে শিশুকন্যাকে নিয়ে নদীতে ঝাঁপ: মায়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

10

কত আয় করল ‘বনলতা এক্সপ্রেস’?