আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপলের নতুন প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করা জন টার্নাসের জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একটি ফাইলিংয়ের তথ্য অনুযায়ী, জন টার্নাস বার্ষিক ৩ মিলিয়ন বা ৩০ লাখ মার্কিন ডলার বেতন পাবেন। এর পাশাপাশি ফিসক্যাল ইয়ার ২০২৭-এর জন্য তাকে ৫৫ মিলিয়ন বা ৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের একটি টার্গেটেড বার্ষিক স্টক অ্যাওয়ার্ড প্রদান করা হবে। গত মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাপলের শীর্ষ নির্বাহীর দায়িত্ব নেওয়ার দিন থেকেই তার এই বর্ধিত বেতন কার্যকর হয়েছে।