দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবুল কালাম আযাদের আপিল গ্রহণ হবে কিনা, আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

০ শেয়ার
আবুল কালাম আযাদের আপিল গ্রহণ হবে কিনা, আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

াত্তরর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল গ্রহণ সংক্রান্ত শুনানির জন্য অবকাশকালীন ছুটির পর ৪ সপ্তাহ সময় ঠিক করেছেন আপিল বিভাগ।

সংক্ষেপে মূল তথ্য
  • ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের ৪ হাজার ৯১৫ দিন পর করা আপিল গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শুনানির জন্য অবকাশকালীন ছুটির পর আরও চার সপ্তাহ সময় নির্ধারণ করেছেন আদালত।
  • মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই দিন ঠিক করে দেন।
  • শুনানিকালে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য না করার জন্য চিফ প্রসিকিউটরকে সতর্কও করেছেন আদালত।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের ৪ হাজার ৯১৫ দিন পর করা আপিল গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শুনানির জন্য অবকাশকালীন ছুটির পর আরও চার সপ্তাহ সময় নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই দিন ঠিক করে দেন। শুনানিকালে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য না করার জন্য চিফ প্রসিকিউটরকে সতর্কও করেছেন আদালত।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আপিল বিভাগ অবকাশকালীন ছুটিতে থাকবে। ছুটি শেষে আদালত খোলার পর তারও চার সপ্তাহ পরে এই আপিলের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক এবং প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। দায়ের করা আপিলে মাওলানা আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার দণ্ড স্থগিত রাখার আর্জি জানিয়েছেন।

উল্লেখ্য, পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের স্বাধীনতার পর মানবতাবিরোধী অপরাধের বিচারে এটিই ছিল প্রথম কোনো রায়। পরবর্তীতে দীর্ঘকাল পলাতক থাকার পর রাষ্ট্রপতির কাছে সাজা স্থগিতের আবেদনের প্রেক্ষিতে গত ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

৩ বলে শরীফুলের ২ উইকেট শিকার

2

ওটিটি ও থিয়েটারে এই সপ্তাহের নতুন ছবি ও সিরিজ

3

বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ, এসএসসি পাসে ৬৪ জেলা থেকে আবেদনের সুযোগ

4

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু গুরুতর অসুস্থ: সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

5

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

6

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা: প্লাতো রাজ্যে ২৪ জন নিহত

7

বৈভব সূর্যবংশীর বিশ্বরেকর্ড

8

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

9

রদ্রির হাতে ট্রফি দিয়েও কেন মঞ্চে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, নেপথ্যে যে কারণ

10

২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজন: লড়াইয়ে যোগ হলো বার্সেলোনার ক্যাম্প ন্যু