বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বড় ধরনের রদবদল আনা হয়েছে। গত ৩১ আগস্ট জারি করা এক অফিস আদেশের মাধ্যমে সংস্থাটির একাধিক গুরুত্বপূর্ণ পদে এই পরিবর্তন আনা হয়।
বিআরটিএর ওই অফিস আদেশ অনুযায়ী, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে পরিবর্তন করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ঢাকার তৎকালীন পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে একই পদে বদলি করা হয়েছে, ফলে তিনি মাসুদ আলমের স্থলাভিষিক্ত হলেন। এছাড়া খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমানকে বিআরটিএ সদর কার্যালয়ের পরিচালক (রোড সেফটি) পদে বদলি করা হয়েছে এবং একই সঙ্গে তাকে বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। একই আদেশে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদকে নিজের নিয়মিত দায়িত্বের পাশাপাশি ওই কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন