অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরে চলমান সামরিক অভিযানের দ্বিতীয় দিনে অন্তত ৬০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের শিকার হওয়া এই দলটিতে নারী ও শিশুরাও অন্তর্ভুক্ত রয়েছে। অভিযানের সময় ফিলিস্তিনিদের ওপর চরম মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং নির্যাতনের অংশ হিসেবে বেঁধে রাখার মতো ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া সাধারণ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করার পাশাপাশি বসতবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ব্যাপক মাত্রায় ধ্বংস করেছে ইসরাইলি সেনারা।
অন্যদিকে, ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে যে গত দুই দিন ধরে চলা এই নৃশংস সামরিক অভিযানের ফলে অন্তত ১৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আলজাজিরার সূত্রে জানা যায়, পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি ইসরাইলি বাহিনীর দমনপীড়ন ও তল্লাশি অভিযান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
মন্তব্য করুন