|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মন্তব্য করেছেন যে, মধ্যপ্রাচ্যে দেশটির জন্য বর্তমানে ইরানের চেয়েও অনেক বেশি বিপজ্জনক রাষ্ট্র হলো কাতার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে কখনো পুনরায় ক্ষমতায় যেতে পারলে তিনি কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করবেন।

ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বেনেটের মতে, এতদিন ধরে কাতারকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত না করাটা দেশটির একটি ‘অমার্জনীয় ভুল’। তিনি যুক্তি দেখিয়ে বলেন, ইরান প্রকাশ্যে ইসরাইলকে ধ্বংসের হুমকি দিলেও কাতার পর্দার আড়ালে থেকে বহুমুখী ক্ষতি করছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালানো নুখবা সন্ত্রাসীদের পেছনে কাতারের আর্থিক মদদ ছিল বলে অভিযোগ করেন তিনি। এছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইসরাইলের বিরুদ্ধে সবচেয়ে ক্ষতিকর ও বিষাক্ত প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও উল্লেখ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সাবেক এই ইসরাইলি নেতা আরও অভিযোগ করেন যে, কাতার শুধু মধ্যপ্রাচ্যেই সীমিত নয়, বরং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও নিজেদের প্রভাব বিস্তার করছে। এমনকি খোদ ইসরাইলের নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল স্থান অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত কাতারের প্রভাব পৌঁছে গেছে বলে দাবি করেন তিনি। ভেতর থেকে ইসরাইলকে দুর্বল করতে কাতার ষড়যন্ত্র করছে অভিযোগ করে বেনেট দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হ

1

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

2

ট্রফি বিতর্কে ভারতের আচরণ নিয়ে ‘কটাক্ষ’ ইউসুফের

3

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

4

তিমুর-লেস্তের বিপক্ষে আরও ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে মা

5

খামেনির শেষ বিদায়: মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

6

হংকংয়ে জুভেন্টাসের বিপক্ষে চেলসির প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যা

7

উত্তরপ্রদেশে মসজিদ ভাঙার ঘটনায় ওয়াইসির ক্ষোভ, নিশানা করার অ

8

লটারিতে ১,৯১২ কোটি টাকা জিতে প্রায় অর্ধেকই দান করলেন নারী

9

পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ

10

নেইমারকে নিয়ে জাপানি তরুণ স্ট্রাইকার শিওগাইয়ের বিস্ফোরক মন্ত

11

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা: নতুন

12

সান্সেট বোললেভার্ডের বিলবোর্ডে বাস করে নেটফ্লিক্সের অনন্য প্

13

অ্যাপল এয়ারপড খুঁজে পাওয়ার উপায় ও ফাইন্ড মাই অ্যাপের কাজ ২০২

14

ওপ্পো ও ওয়ানপ্লাসে ফ্রি ট্রানজিট কার্ড ও রাইড-নাউ-পে-লেটার স

15

শাড়ি আত্মসাতের মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

16

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

17

নেপালের ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার নেপথ্যে কী?

18

ব্রাজিল-নরওয়ে মহারণ: হালান্ডের কৌশল ও গিমারেসের প্রত্যয়

19

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে

20