|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে হেপাটাইটিসে মৃত্যু: সচেতনতা ও টিকাদানের তাগিদ

বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষ হেপাটাইটিসজনিত জটিলতায় মারা যাচ্ছেন এবং বছরে এ রোগে বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় ১৩ লাখ মানুষ। বাংলাদেশেও প্রতিবছর হেপাটাইটিস বা ভাইরোলজিক্যাল লিভার জটিলতায় প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়। এর মধ্যে আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশই জানেন না যে তাঁদের শরীরে এই ভাইরাস রয়েছে। তবে সময়মতো পরীক্ষা, টিকাদান ও সচেতনতা বাড়ানো গেলে এই রোগজনিত মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস ও লিভার কেয়ার সোসাইটির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত এক সুধী সমাবেশে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে পাঁচ শতাধিক হেপাটাইটিস আক্রান্ত রোগী, তাঁদের পরিবারের সদস্য, চিকিৎসক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিশ্বে প্রায় ২৯ কোটি মানুষ হেপাটাইটিস বি বা সি ভাইরাস নিয়ে বেঁচে আছেন। উপসর্গ ছাড়াই বছরের পর বছর শরীরে সুপ্ত থাকা এই ভাইরাস একসময় লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের রূপ নেয়। বিশ্বব্যাপী লিভার ক্যানসারে প্রতি তিনজন মৃত্যুর মধ্যে দুজনের পেছনেই হেপাটাইটিস বি বা সি ভাইরাস দায়ী।

লিভার কেয়ার সোসাইটির সভাপতি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ একরাম হোসেন এবং চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক তারেক শামস।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, হেপাটাইটিস নির্মূলে শুধু সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। জনসচেতনতা বৃদ্ধিতে লিভার কেয়ার সোসাইটির এই ধরনের কার্যক্রম প্রশংসনীয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, শরীরে দৃশ্যমান উপসর্গ না থাকলেও হেপাটাইটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিয়মিত স্ক্রিনিং বা পরীক্ষা করানো উচিত। সময়মতো টিকা গ্রহণ, বৈজ্ঞানিক চিকিৎসা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে এ রোগে মৃত্যুর হার অনেкаংশে নামিয়ে আনা সম্ভব। উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর আগে অংশগ্রহণকারীদের জন্য বিনা মূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচি এবং জনসচেতনতা বাড়াতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে রণক্ষেত্র: মার্কিন যুদ্ধজাহাজে ইরানি ক্ষেপণাস্

1

এক বছরের জন্য লিভারপুলে পাড়ি জমাচ্ছেন বার্সেলোনা ডিফেন্ডার র

2

প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের মায়ের স

3

একাদশ-দ্বাদশ শ্রেণিতে হিসাববিজ্ঞান পাঠদান পদ্ধতি পরিবর্তনের

4

২৪ বছর পর বিশ্বকাপে এসে ২ ম্যাচেই বিদায় তুরস্কের

5

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

6

খামেনির জানাজায় আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদি

7

মেসিদের লিগে রেকর্ড গড়লেন কাভান সুলিভান: নজর রাখছে বাফুফে

8

গ্যাসের সংকট কাটলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে

9

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে মুখ খুললেন স্প্যানিশ কোচ লুইস দে লা

10

হেয়লি ম্যাথুজের ব্যাটিং তাণ্ডবে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ওয়েস

11

হরমুজ প্রণালিতে বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না ইরান: পররাষ্ট

12

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

13

জাতীয় দলের পর এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও কি বন্ধ হচ্ছে সাকিবের

14

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থতা ঢাকতে অন্যদের ওপর দোষ চাপাচ্

15

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: ৫০ বিলিয়ন ডলার নিষেধাজ্ঞা ছাড়ের স

16

ক্রিকেটার নাঈমকে মারধর: ২ পুলিশ বরখাস্ত

17

আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য কাভার করবেন ৬০০ বিদেশি সাংবা

18

দুই দিনের সরকারি সফরে কাতারে গেলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর র

19

বক্স অফিসে ৫০% পতনের পরও রেকর্ড গড়ল বিজয়ের ‘জানা নায়কন’

20