|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

দোহারে বাইপাস সড়কে পৌরসভার ময়লার স্তূপ, চরম দুর্ভোগে এলাকাবাসী

ঢাকার দোহার পৌরসভার ইউসুফপুর মৌজায় রাস্তার পাশে ও খোলা জমিতে যত্রতত্র ফেলা হচ্ছে পৌরসভার ময়লা-আবর্জনা। ফলে গুরুত্বপূর্ণ বাইপাস সড়কটি ধীরে ধীরে একটি অবৈধ ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে, যার ফলে চরম পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, দোহার-নবাবগঞ্জ বাইপাস সড়কের ইউসুফপুর অংশে সড়কের বড় অংশজুড়ে ময়লার স্তূপ জমে রয়েছে। ট্রাক, ভ্যান ও ছোট যানবাহনে করে নিয়মিত গৃহস্থালির পচনশীল বর্জ্য ও নির্মাণ বর্জ্য এখানে ফেলা হচ্ছে। বৃষ্টি হলে সেই আবর্জনা গড়িয়ে সড়কের অন্য অংশে ছড়িয়ে পড়ে এবং তীব্র দুর্গন্ধের সৃষ্টি করে। সন্ধ্যার পর দুর্গন্ধ এতই তীব্র হয় যে স্থানীয়রা ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে বাধ্য হন। মশা-মাছির উপদ্রব ও ডেঙ্গু-ডায়রিয়ার মতো সংক্রামক রোগের আশঙ্কায় শিশু ও বয়স্কদের নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আশপাশের হাজারো বাসিন্দা।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষক আবুল হোসেনসহ ক্ষুব্ধ বাসিন্দারা অবিলম্বে সড়কটিতে ময়লা ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মামুন আর রশিদ জানিয়েছেন, নির্দিষ্ট জায়গার অভাবে বাধ্য হয়ে জমি ভাড়া নিয়ে আপাতত সেখানে ময়লা ফেলা হচ্ছে এবং স্থায়ী ডাম্পিং স্টেশনের জন্য জায়গা খোঁজা হচ্ছে। অন্যদিকে দোহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলাম জানান, পরিচ্ছন্নতাকর্মী পাঠিয়ে দ্রুত রাস্তার ওপরের অংশ পরিষ্কার করে দেওয়া হবে এবং জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইডিআরএর উদ্যোগে ৭ বিমা কোম্পানির ১৪ কোটি টাকার বেশি দাবি পর

1

সম্পদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য: স্পষ্টীকরণ দিলেন প্রতিমন্ত্রী

2

পরিত্যক্ত জমিতে সূর্যমুখীর হাসি

3

নেইমারকে নিয়ে জাপানি তরুণ স্ট্রাইকার শিওগাইয়ের বিস্ফোরক মন্ত

4

বড় পর্দায় আসছে ‘কোকমেলন: দ্য মুভি’: টিজার ট্রেলারে চমক হিসেব

5

ভারতের ঝাড়খণ্ডে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ১৪ জনের প্রাণহানি

6

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজ

7

রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসল

8

প্যাডেল রিকশা নিষিদ্ধ ও প্রাইভেট কার নিয়ন্ত্রণে আইনি নোটিশ

9

যুক্তরাজ্যে তীব্র গরমে হাজার স্কুল বন্ধ

10

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

11

সাভারের আমিনবাজারে কলকাতার অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবুর দাফন

12

সুস্থ কিডনির রহস্য: দৈনন্দিন অভ্যাসেই দূরে রাখুন নীরব ঘাতক

13

পিতার স্মরণসভায় প্রকাশ্যে কি আসবেন ইরানের নতুন নেতা মোজতবা খ

14

ইন্দিরা গান্ধীর মতো কি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন মমতা বন্দ্য

15

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

16

কলাপাড়ায় সাকুরা পরিবহনের বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নি

17

শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: ৪০০ মিলিয়ন ডলার জরিমানা দিচ্ছে টিকটক

18

দেশের স্বার্থ রক্ষা করাই ছিল সফরের মূল লক্ষ্য: সংসদে প্রধানম

19

বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তিকারীদের জনগণ শায়েস্তা করবে:

20