|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাকিব-তাওহীদের দলের সহ-মালিক হলেন ভারতের সাবেক পেসার জহির খান

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সফলতম ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি জাফনা নতুন মালিকানার অধীনে যাত্রা শুরু করেছে এবং দলটির সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন ভারতের সাবেক তারকা পেসার জহির খান। স্টকহোমভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস এবি ফ্র্যাঞ্চাইজিটি অধিগ্রহণ করার পর দলটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'অ্যাঙ্কর জাফনা কিংস'। বর্তমানে এই দলটির হয়ে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মারকাটারি ব্যাটার তাওহীদ হৃদয়।

অ্যাঙ্কর স্পোর্টসের মালিক নাগেন্দ্র সিদ্ধৌতম ও জহির খান যৌথভাবে দলটির মালিকানার দায়িত্ব পালন করবেন। বিশ্ব ক্রিকেটে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার অংশ হিসেবেই এই বিনিয়োগ করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি বেলজিয়ামের ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে অ্যান্টওয়ার্প অ্যাঙ্করস এবং কানাডার সুপার ৬০ লিগে ভ্যাঙ্কুভার অ্যাঙ্করসের পুরুষ ও নারী দলের মালিকানাও গ্রহণ করেছিল। চলমান এলপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের একটি হিসেবে জায়গা করে নিয়েছে জাফনা। নতুন এই যাত্রায় শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে জহির খান ভীষণ রোমাঞ্চিত বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার রক্ষণভাগে আসছে

1

বন্দর আব্বাসে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

2

বিএনপিতে যোগ দিলেন কুমিল্লার তিতাসের আওয়ামী লীগ সমর্থিত ১১ ই

3

মেসিদের লিগে রেকর্ড গড়লেন কাভান সুলিভান: নজর রাখছে বাফুফে

4

আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বসে বিরিয়ানি খেলেন রিজেন্টের সাহে

5

ভোজ্যতেল ও ডাল কেনার অনুমোদন

6

১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি

7

১০ বছর পর পর্দায় ফিরছে ‘বিগ বস বাংলা’: সঞ্চালনার দায়িত্বে সৌ

8

শিল্পীদের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য: জয়ী হয়ে প্রতিশ্রুতি শ

9

বরগুনায় একদিনে ৫ লাশ উদ্ধার

10

রোববার দুপুর ১২টায় প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফ

11

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ

12

২০২৬ বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

13

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন

14

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

15

কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক কেভিন পিনা

16

এআই এজেন্টের অগ্রগতি নিয়ে কর্মীদের যা বললেন মার্ক জুকারবার্গ

17

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের

18

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি: ১৩ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

19

রংপুর শিক্ষক পরিবার হত্যা: যেভাবে নিখুঁত আলামতে ধরা পড়ল দুই

20