দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে আ.লীগ পানি ঘোলা করছে: দুলু

০ শেয়ার
রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে আ.লীগ পানি ঘোলা করছে: দুলু

রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্য হত্যার ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন বলে আওয়ামী লীগ পানি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সংক্ষেপে মূল তথ্য
  • রংপুরে দুই হিন্দু যুবকের হাতে এক হিন্দু শিক্ষক পরিবারের চার সদস্য নিহত হওয়ার মর্মান্তিক ঘটনাকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ‘সংখ্যালঘু নির্যাতন’ হিসেবে প্রচার করে পানি ঘোলা করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
  • শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ চত্বরে উন্নয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসহায়-দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
  • জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে দুলু বলেন, আওয়ামী লীগের সুবিধাবাদী নেতারা প্রতিবেশী দেশে বসে দেশের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

রংপুরে দুই হিন্দু যুবকের হাতে এক হিন্দু শিক্ষক পরিবারের চার সদস্য নিহত হওয়ার মর্মান্তিক ঘটনাকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ‘সংখ্যালঘু নির্যাতন’ হিসেবে প্রচার করে পানি ঘোলা করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ চত্বরে উন্নয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসহায়-দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে দুলু বলেন, আওয়ামী লীগের সুবিধাবাদী নেতারা প্রতিবেশী দেশে বসে দেশের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। বিএনপি সরকার সবসময় সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের আমানত মনে করে নিরাপত্তা দিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলে আওয়ামী লীগের আমলেই দেশের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন এবং তাদের জমিজমা ও বাড়ি দখলের ঘটনা ঘটেছিল। আওয়ামী লীগের এ ধরনের যেকোনো অপতৎপরতা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে হুইপ দুলু আরও বলেন, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে, যা আর সহ্য করা হবে না। সরকারি অর্থ আত্মসাতকারীদের সরাসরি জেলে পাঠানো হবে। নাটোরের মাটিতে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজের স্থান হবে না উল্লেখ করে তিনি জানান, খুব শীঘ্রই নাটোরে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে নাটোরের পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিয়ের খাবারে খাসির মাংস না দেওয়ায় সংঘর্ষ: আহত ১২

2

বিশ্বকাপের প্রথম দিনেই ৯৬ বছরের রেকর্ড ভাঙল

3

শেখ হাসিনা ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা

4

চীনে ভারি বৃষ্টি ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা

5

ইরান আপডেট: কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে ইরানের মুহুর্মুহু হামলা

6

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশায় টানা তৃতীয় দিনে কমল তেলের দাম

7

১৮ বছর পর স্বাধীনতা দিবসে ফিরল বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট

8

হামাসের হামলার আগেই ইসরাইলকে সতর্ক করেছিল মিসর

9

নড়াইলে চিত্রা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, অন্যজন এখনও নিখোঁজ

10

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ: ছিটকে গেলেন ‘জাপানি মেসি’ কুবো