|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনে জীবন কেমন

মার্কিন নৌবাহিনীর বিশাল সব যুদ্ধজাহাজে জীবন কাটানো সাধারণ কোনো বিষয় নয়। এর একটি জ্বলন্ত উদাহরণ দেখা গেছে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর ক্ষেত্রে। মাসের পর মাস সমুদ্রে আটকে থাকা এই বিশাল যুদ্ধজাহাজে কর্মরত সেনাসদস্যদের দৈনন্দিন জীবন ও কাজের পরিবেশ নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক মহলে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

নৌবাহিনীর অভিজ্ঞ ভেটেরান এবং সাবেক সামরিক ফটোগ্রাফার জোনাথন বার্নেল ২০০১ সালে আফগানিস্তান যুদ্ধের সময় ইউএসএস কার্ল ভিনসন জাহাজে ১১১ দিন কাটিয়েছেন। তার অভিজ্ঞতা অনুযায়ী, দীর্ঘ দিন পরিবারের বাইরে সাগরে কাটানোর ফলে ক্রুদের মনে এক ধরনের মানসিক অবসাদ বা বিষণ্নতা তৈরি হয়। শুরুর দিকের উদ্দীপনা ধীরে ধীরে ক্লান্তি ও একঘেয়েমিতে রূপ নেয়। ইউএসএস লিংকনে কর্মরত সেনাসদস্যদের পরিবারের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে চলা এই মিশনে মানসিক স্বাস্থ্যের অবনতি এবং নানা কাঠামোগত সংকটের অভিযোগ উঠেছে। যদিও মার্কিন সামরিক কর্মকর্তারা এই ধরনের প্রতিবেদনের বড় অংশকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছেন এবং জাহাজে পর্যাপ্ত মানসিক স্বাস্থ্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন।

যুদ্ধজাহাজের অভ্যন্তরীণ পরিবেশ অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। সারাক্ষণ যুদ্ধবিমানের ওঠানামা, ভারী অস্ত্রের গর্জন এবং ইঞ্জিনের অবিরাম কম্পনের কারণে জাহাজের ভেতরে এক মুহূর্তের জন্যও শান্তি থাকে না। এর ওপর নিচের তলার কর্মীদের জন্য নির্ধারিত ‘কফিন র‌্যাক’ খ্যাত অত্যন্ত ছোট বিছানায় আরাম করে ঘুমানোরও জো থাকে না। দায়িত্বের ব্যস্ততায় অনেক নাবিক সপ্তাহের পর সপ্তাহ খোলা আকাশ বা সূর্যের আলোর মুখ পর্যন্ত দেখতে পান না। এই ধরনের চরম একাকীত্ব, অনিশ্চয়তা এবং দায়িত্বের চাপ মানুষের মানসিক শক্তির ওপর গভীর প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, হাজার হাজার মানুষের এই ভাসমান সমাজটিকে সুস্থ রাখতে শারীরিক সাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষার্থীদের বিক্ষোভ

1

৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, আত্মত্যাগকে সর্

2

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক

3

ম্যাকগিনের গোলে স্কটল্যান্ডের জয়

4

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলে

5

কুমিল্লায় ফের জোরালো কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

6

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন

7

চট্টগ্রাম ফের জলমগ্ন: জলাবদ্ধতায় নগরবাসী ও ৭ উপজেলায় বন্যা প

8

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা রোববার

9

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলা

10

বিশ্ববাজারে স্বর্ণের দামে ৫ মাসের মধ্যে ইতিবাচক মোড়, বেড়েছে

11

লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়ি থেকে ১৮ দেশীয

12

অতিবৃষ্টি ও দুর্যোগের সময় নবীজি (সা.)-এর শেখানো দোয়া

13

টঙ্গীতে চাঁদা দাবির ঘটনায় যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামল

14

জাতীয় পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষা সচিব

15

না ফেরার দেশে আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

16

৩০ জুলাই এসএসসির ফল প্রকাশের তথ্যটি সঠিক নয়: ঢাকা শিক্ষা বোর

17

গুগল জেমিনির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বলিউড বাদশাহ শ

18

রোনালদো-জেসুসের বৈঠক, পর্তুগাল দলে কাটল অস্বস্তি

19

দলবদলের বাজারে চমক: রিয়াল মাদ্রিদের লক্ষ্য রদ্রি, লিভারপুলের

20