|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরের ডাসারে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় একটি গ্যারেজে কাজ করার সময় কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে নীরব শরীফ (১৪) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত নীরব শরীফ পূর্ব বনগ্রাম এলাকার হানিফ শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও গোপালপুরের একটি গ্যারেজে কাজ করছিল কিশোর নীরব। কাজের একপর্যায়ে গ্যারেজে থাকা কেমিক্যালযুক্ত একটি ড্রামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় নীরবের বাম পা ছিন্নভিন্ন হয়ে যাওয়ার পাশাপাশি তার শরীর গুরুতর দগ্ধ হয়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম: ২২ ক্যারেট প্রতি ভরির নত

1

বিশ্বকাপ ২০২৬: প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

2

বিশ্বকাপ লিগ ২: স্কটল্যান্ডে শুরু হচ্ছে স্কটল্যান্ড-সংযুক্ত

3

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নিহত মানসিক ভারসাম্যহীন নারী

4

ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া লাইভ স্কোর, একাদশ ও প্রেডিকশন ২০

5

সংকটের ৯ বছর: অনিশ্চয়তার মাঝেও নিজ দেশে ফেরার স্বপ্ন দেখছেন

6

সাংবাদিকদের ওপর চটেছেন নেইমার, ব্রাজিলের সংবাদমাধ্যম নিয়ে কর

7

দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ

8

এ সরকার বিএনপির সরকার না, হাসিনার সরকার: অলি আহমেদ

9

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির: ছাত্র রাজনীতির বিতর্ক ও সমকালীন

10

মেসি-রোনালদো লড়াই: টিকিটের দাম আকাশছোঁয়া

11

বিচার না হওয়া পর্যন্ত সমঝোতায় নয়, সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো জব

12

তেহরানে নতুন করে ভয়াবহ বিস্ফোরণ: লেবানন সীমান্তে হিজবুল্লাহর

13

কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও মিস

14

হাজারীবাগে ৪ বছরের ভাতিজিকে নিয়ে বৃষ্টি দেখতে গিয়ে বজ্রপাতে

15

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিউসের নতুন চুক্তি নিয়ে আলোচনায় অ

16

ফিফার শাস্তির পর আর্জেন্টিনার ওপর চড়াও স্পেনের গণমাধ্যম

17

ভারতের উজান থেকে নেমে আসা পানিতে আখাউড়ায় আকস্মিক বন্যা

18

SSC Result 2026: ফলাফল দেখার নিয়ম, মার্কশিট ও এসএমএস পদ্ধতি

19

সিরিয়ার বিমানঘাঁட்டিতে ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা যুক্তরা

20