দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি চালুর জন্য ওমানকে নতুন অস্থায়ী প্রস্তাব দিল ইরান

০ শেয়ার
হরমুজ প্রণালি চালুর জন্য ওমানকে নতুন অস্থায়ী প্রস্তাব দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর অংশ হিসেবে ওমানকে একটি অস্থায়ী ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ইরান। ওমানের প্রস্তাব নাকচ করে তেহরান জানিয়েছে, মানা না হলে প্রণালি বন্ধই রাখা হবে।

সংক্ষেপে মূল তথ্য
  • হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য ওমানকে একটি অস্থায়ী ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ইরান।
  • নতুন এই প্রস্তাব অনুযায়ী, প্রণালির একমুখী নৌচলাচল সম্পূর্ণভাবে ইরানি জলসীমার মধ্য দিয়ে পরিচালিত হবে এবং বিপরীতমুখী রুটের কিছু অংশও তাদের জলসীমার ভেতরে থাকবে।
  • মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই তথ্য জানান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য ওমানকে একটি অস্থায়ী ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ইরান। নতুন এই প্রস্তাব অনুযায়ী, প্রণালির একমুখী নৌচলাচল সম্পূর্ণভাবে ইরানি জলসীমার মধ্য দিয়ে পরিচালিত হবে এবং বিপরীতমুখী রুটের কিছু অংশও তাদের জলসীমার ভেতরে থাকবে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই তথ্য জানান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি জানান, নৌচলাচল পথ সমানভাবে ভাগ করার জন্য ওমানের দেওয়া পূর্ববর্তী প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা অর্জিত না হওয়া পর্যন্ত ওই পরিকল্পনা তাদের নিরাপত্তা উদ্বেগের সমাধান করে না। গারিবাবাদি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাস্কাট এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

তেহরান জানিয়েছে, তারা আর আগের মতো ‘ট্রাফিক সেপারেশন স্কিম’ বা টিএসএস মেনে চলছে না, কারণ প্রণালির মাঝামাঝি অবস্থিত এই নৌপথের বেশিরভাগ অংশ ওমানের জলসীমার মধ্যে পড়েছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আক্রমণের পর যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নজরদারি রাখার যে প্রয়োজন তৈরি হয়েছে, বর্তমান পথটি তার পরিপন্থী। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) কর্তৃক গৃহীত টিএসএস বর্তমানে মাইনের ঝুঁকির কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে এবং এর পরিবর্তে ইরানের উত্তর রুট ও ওমানের দক্ষিণ রুট ব্যবহৃত হচ্ছে। গারিবাবাদি আরও জোর দিয়ে বলেন, এটি সম্পূর্ণ জাতীয় নিরাপত্তার স্বার্থে করা হয়েছে এবং ওমানের আমন্ত্রণে আসলেও তেহরান কোনো তৃতীয় দেশকে হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ করার অনুমতি দেবে না।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন জাভি হার্নান্দেজ

2

পাবনা জেনারেল হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, বেশিরভাগই ঢাকাফেরত

3

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে পথচারী নিহত, আহত ৪

4

জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

5

জেনিফার উইঙ্গেট ও উইলিয়াম ইসমাইলের গোপন বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

6

মিশরের গোল বাতিল ফিফার নিয়ম বহির্ভূত: জানালেন সাবেক রেফারি গুয়েরেরো

7

আজকের মুদ্রার রেট: ৭ জুলাই ২০২৬, প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য আপডেট

8

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ও পাকিস্তানের ভূমিকা

9

ইরানের সঙ্গে সংঘাতে ৮১ যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র

10

ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা?