|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব ডেমোর আগে অনার রোবট ফোনের ক্যামেরা ও হার্ডওয়্যার বিবরণ প্রকাশ

দীর্ঘ প্রতীক্ষিত আত্মপ্রকাশের আগে চীনে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে তাদের বহুল আলোচিত ‘রোবট ফোন’-এর ক্যামেরা প্রযুক্তি ও ফিচারের বিস্তারিত প্রকাশ করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। কিংবদন্তি জার্মান সিনেমা ক্যামেরা ব্র্যান্ড আররি (Arri)-র সঙ্গে অংশীদারিত্বে তৈরি এই ফোনটিতে বেশ কিছু অভিনব প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নেটিভ লগ-সি৩ (Log-C3) ভিডিও এনকোডিং, অন-ডিভাইস এলইউটি কালার গ্রেডিং এবং আররি সিনেমা ক্যামেরার লুক ও ফিল দিতে একটি ডেডিকেটেড সিনেমা মোড। এছাড়া ফোনটিতে একশরও বেশি পেটেন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে অনার।

ফোনটির মূল আকর্ষণ হলো এর তিন-অক্ষের গিম্বালের সঙ্গে যুক্ত ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা সেন্সর। ১/১.২৮ ইঞ্চি আকারের এই সেন্সরটিতে এফ/১.৬ অ্যাপারচার রয়েছে এবং ছবি প্রসেস করার জন্য ব্যবহার করা হয়েছে অনারের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘যুগুয়াং এইচ১’ (Yuguang H1) ইমেজ সিগন্যাল প্রসেসর (আইএসপি)। নতুন এই আইএসপির পাশাপাশি অনার একটি কাস্টম গিম্বাল মোটর ব্যবহার করেছে, যার ওজন মাত্র ২.৬ গ্রাম। কোম্পানির দাবি, সাধারণ গিম্বাল সেন্সরের তুলনায় এটি ৬৫ শতাংশ ছোট এবং এর টর্ক ডেনসিটি ৩৫ শতাংশ বেশি। মূল ক্যামেরার পাশাপাশি অনার রোবট ফোনে একটি ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াউল্ড মডিউল রয়েছে।

অসাধারণ এই ক্যামেরা সেটআপ ছাড়াও ডিভাইসটিতে ৬.৩ থেকে ৬.৪ ইঞ্চির ডিসপ্লে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপ এবং ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। আগামী ১২ আগস্ট ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের দিন আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাবুশেন-বার্টলেট জুটিতে অজিদের প্রতিরোধ

1

ব্রাজিলের নকআউটের সমীকরণ

2

বিশ্বকাপ ২০২৬: স্বপ্নের ফাইনালে যাওয়ার পথে ব্রাজিলের সম্ভাব্

3

সৌদি-তুর্কি-পাকিস্তান সামরিক জোটে বাংলাদেশ যোগ দেবে কি না, য

4

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই শ্রীলঙ্কার তিন ব্যাটার

5

আজ টিভিতে কী কী খেলা রয়েছে (২৫ আগস্ট ২০২৬)

6

রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জনের মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেক

7

রাজধানীতে আজ যেসব কর্মসূচি

8

মির্জা ফখরুলের পৈতৃক শেকড়: ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের মির্জাপুর

9

ডিজিটাল কর বসালে ইউরোপের পণ্যে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম

10

ইরান নিজেদের ‘কঠোর ও অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করেছে: পর

11

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: পরিসংখ্যানে ক

12

ঢাকায় বসছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬: ট্রিলিয়ন ডলার অর্

13

বরিশালে আহত অবস্থায় উদ্ধার বিপন্ন প্রজাতির গন্ধগোকুল

14

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিউসের নতুন চুক্তি নিয়ে আলোচনায় অ

15

ইউবারের বড় ছাঁটাই: বিশ্বব্যাপী ১০ শতাংশ কর্মী চাকরি হারাচ্ছে

16

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী

17

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্প

18

গোল ও অ্যাসিস্টে এগিয়ে থেকেও কেন গোল্ডেন বল পেলেন না মেসি, ক

19

টানা ৩ দিন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা: সাবমেরিন ক্যাবল মেরামত

20