|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ: সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে দায়ের করা মামলায় অতিরিক্ত ডিআইজি এবং মাগুরার সাবেক পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মুনতাসির আহমেদ শুনানি শেষে এই আদেশ দেন। বর্তমানে ঢাকায় অতিরিক্ত ডিআইজি হিসেবে ওএসডি থাকা জহিরুলের অনুপস্থিতিতে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী মো. আজমত হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২০ মে এক নারী ট্রাইব্যুনালে মামলাটি করলে আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং গত ১৪ জুলাই তদন্ত কর্মকর্তা সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি মাসে মাগুরার পুলিশ সুপার থাকাকালীন ওই নারীর সঙ্গে জহিরুল ইসলামের পরিচয় হয়। এরপর বিভিন্ন অজুহাতে তাকে অফিসে ডেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন এবং সাবেক স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ের আশ্বাস দেন। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি মাগুরায় সরকারি বাংলোতে তাকে নাকফুল পরিয়ে সম্পর্কের আনুষ্ঠানিকতা প্রকাশের পাশাপাশি বিভিন্ন সময়ে মাগুরার সরকারি বাংলো, অফিস রেস্টরুম ও ঢাকায় ওই নারীর বাসায় একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। পরবর্তীতে আসামি ঢাকা পুলিশ সদর দপ্তরে বদলি হওয়ার পরও বিয়ের প্রতিশ্রুতি বজায় রাখলেও ২০২৫ সালের ১৩ জুলাই বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং আইনি পদক্ষেপ নিলে ক্ষতির হুমকি দেন। এই ঘটনায় ভুক্তভোগী নারী এর আগে আইজিপির কাছে লিখিত অভিযোগ ও ভাটারা থানায় জিডি করেছিলেন। সালিশে সমাধান না হওয়ায় এবং চলতি বছরের মার্চ মাসে আসামি ফের হুমকি দেওয়ায় বাধ্য হয়ে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

1

৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহার

2

গোলসংখ্যা সমান তবুও কেন এগিয়ে এমবাপ্পে? জানুন গোল্ডেন বুটের

3

২০২৬-২৭ অর্থবছরে মেগা বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু

4

শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ: মা-বাবাকে যে বিষয়গুল

5

আর্থিক সংকটের চাপে নবম পে স্কেলে কাটছাঁট, কোন কোন খাতে প্রভা

6

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার সর্বশেষ আপডেট

7

শেরপুরের সড়কে চলছে ‘আর্জেন্টিনা বাস’

8

ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের মোদির ঘোষণার পর শিক্ষামন্ত্রীর পদত

9

বিমানবন্দরের বাইরে দেব ও শুভশ্রীর উষ্ণ আলিঙ্গনের ভিডিও ভাইরা

10

শিশুদের আসক্ত করার অভিযোগ: মেটার বিরুদ্ধে ঐতিহাসিক বিচারকাজ

11

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর নির্মাণাধীন ভ

12

তালতলীতে রাতের আঁধারে সরকারি সড়ক কেটে ফসলি জমি বানানোর অভিযো

13

ধর্মান্তর ও জমি কেনাবেচায় কঠোর আইন আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরক

14

হবিগঞ্জের বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

15

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্

16

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধ

17

বিয়েবাড়িতে প্রেমিকার হানা ও বিয়ে ভেঙে যাওয়ায় বরের বাবার আত্ম

18

ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রে আইএইএকে পরিদর্শনের অনুমতি দেব

19

মাতামুহুরীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষ

20