দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪.২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ

০ শেয়ার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪.২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রকাশিত এক গবেষণায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গবেষণায় অংশ নেওয়া ৭৪ দশমিক ২ শতাংশ শিক্ষার্থীর মধ্যে বিষণ্নতার বিভিন্ন মাত্রার লক্ষণ পাওয়া গেছে। ৪২২ জন শিক্ষার্থীর ওপর পরিচালিত যৌথ এই সমীক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও পারিবারিক দূরত্বকে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের একটি বড় অংশই নানা মাত্রার মানসিক বিষণ্নতায় ভুগছেন।
  • মানসিক স্বাস্থ্য ও গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ‘বন্ধু’ (BONDHU) এবং ‘বাংলাদেশ ইয়ুথ থিংক ট্যাংক’ (BYTT)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত প্রাথমিক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যেই বিষণ্নতার নানা লক্ষণ বিদ্যমান।
  • বুধবার (৪ নভেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যায়লের মার্কেটিং বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সোসিও-ডেমোগ্রাফিক প্রেডিক্টরস অব ডিপ্রেশন অ্যামং ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন বাংলাদেশ: এভিডেন্স ফ্রম রিগ্রেশন মডেলিং’ শীর্ষক এই সমীক্ষা প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।


দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের একটি বড় অংশই নানা মাত্রার মানসিক বিষণ্নতায় ভুগছেন। মানসিক স্বাস্থ্য ও গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ‘বন্ধু’ (BONDHU) এবং ‘বাংলাদেশ ইয়ুথ থিংক ট্যাংক’ (BYTT)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত প্রাথমিক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যেই বিষণ্নতার নানা লক্ষণ বিদ্যমান।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যায়লের মার্কেটিং বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সোসিও-ডেমোগ্রাফিক প্রেডিক্টরস অব ডিপ্রেশন অ্যামং ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন বাংলাদেশ: এভিডেন্স ফ্রম রিগ্রেশন মডেলিং’ শীর্ষক এই সমীক্ষা প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

গবেষণার তথ্য ও বিষণ্নতার মাত্রা: দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ১৮ থেকে ২৬ বছর বয়সী ৪২২ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীর ওপর এই গবেষণাটি পরিচালনা করা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘DASS-21’-এর বাংলা স্কেল ব্যবহার করে শিক্ষার্থীদের বিষণ্নতার মাত্রা পরিমাপ করেছেন গবেষকেরা।

প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী:

  • মৃদু বিষণ্নতা: ১২.৩ শতাংশ

  • মাঝারি বিষণ্নতা: ২৮.৭ শতাংশ

  • তীব্র বিষণ্নতা: ১২.৩ শতাংশ

  • অত্যন্ত তীব্র বিষণ্নতা: ২০.৯ শতাংশ

ঝুঁকির প্রধান কারণ ও জীবনযাত্রার চিত্র: গবেষণায় দেখা গেছে, পারিবারিক সম্পর্কের অবনতি, আত্মহত্যার চিন্তা, অনিয়মিত ঘুম ও খাদ্যাভ্যাস, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার সরাসরি মানসিক স্বাস্থ্যের অবনতির জন্য দায়ী।

জরিপের বেশ কিছু উদ্বেগজনক তথ্য:

  • ৫৪.৫% শিক্ষার্থী দিনে ৫ ঘণ্টার বেশি সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটান।

  • ৮৭.৪% শিক্ষার্থী ঘুম থেকে ওঠার ৩০ মিনিটের মধ্যেই মোবাইল ফোন ব্যবহার শুরু করেন।

  • ২৯.১% শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক পড়াশোনার জন্য দিনে ১ ঘণ্টাও সময় দেন না।

  • ২২.৫% শিক্ষার্থী মানসিক চিকিৎসা বা কাউন্সেলিং সেবা প্রয়োজন মনে করলেও তা গ্রহণ করতে পারছেন না।

পরামর্শ ও সুপারিশ: অনুষ্ঠানে ইয়ুথ থিংক ট্যাংকের সাধারণ সম্পাদক শেখ রিফাদ মাহমুদ ও সভাপতি ইমতিয়াজ আহমেদসহ অন্যান্য বক্তারা বলেন, তরুণদের মানসিক স্বাস্থ্য কেবল একটি ব্যক্তিগত বিষয় নয়; এটি জাতীয় জনস্বাস্থ্য ও শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।

গবেষক দল শিক্ষার্থীদের মানসিক অবস্থা পুনরুদ্ধারে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গোপনীয়তা রক্ষা করে নিয়মিত মানসিক স্বাস্থ্যকেন্দ্র চালু, পেশাদার কাউন্সেলিং সেবা সহজলভ্য করা, আবাসন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ও পারিবারিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে নিয়োগ: এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

2

পাকিস্তান বনাম বাংলাদেশ ওয়ানডে: টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা, নতুন শুরুর অপেক্ষায় মিরাজ বাহিনী

3

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত বেড়ে ১০২

4

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

5

অসহায় বৃদ্ধা জয়গুনের পাশে প্রতিমন্ত্রী টুকু

6

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

7

ব্রাজিলকে রুখতে মরক্কোর পিএসজি কৌশল

8

আল-আকসা বন্ধের প্রতিবাদে সোচ্চার ৮ মুসলিম দেশ: ইসরায়েলকে চরম হুঁশিয়ারি

9

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্কবার্তা

10

লন্ডনের কভেন্ট গার্ডেনে পথচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত, নারী আটক