|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বিজিবি মহাপরিচালক জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মঙ্গলবার (১৮ আগস্ট) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

চিফ প্রসিকিউটর স্বাক্ষরিত চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং এর অগ্রগতি সম্পর্কে জানাতে অনুরোধ করা হয়েছে। এছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজি বরাবরও চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি হলেন সাবেক এই সেনাপ্রধান। তিনি বর্তমানে মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে পালিয়ে আছেন বলে তথ্য রয়েছে। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় করা এই মামলায় এই প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মামলার অন্য পলাতক আসামিদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

উল্লেখ্য, এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন নিয়ে স্পিকারের রুলিং

1

মার্কিন হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় পালটা

2

কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্

3

অস্ট্রেলিয়া সফর থেকে লাল বলের আত্মবিশ্বাস ও ইতিবাচক অর্জন নি

4

কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া নিয়ে ফের সরব মুখ্যমন্ত্

5

নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা: কারণ ও রাজনৈত

6

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: এক বছর পরও বিচার ও যথাযথ ক্ষতিপূরণ

7

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা ও সৌরশক্তিতে কাজ করতে আগ্র

8

কোপা দো ব্রাজিল: ফোর্তালেজার বিপক্ষে মাঠে নামছে লিগ লিডার পা

9

গোয়েন্দা সতর্কবার্তা উপেক্ষা করে কার কথায় ইরানের সঙ্গে যুদ্ধ

10

নতুন বাজেটে বিড়ির দাম ও কর অপরিবর্তিত: অর্থমন্ত্রী

11

ঝিনাইদহে বাসচাপায় সেনাসদস্য স্বামী ও স্ত্রী নিহত

12

ব্রাজিলের জয়ের পর গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্টকে বিদ্রুপ করলেন

13

সাবেক বিএনপি নেতা ও বিচারপতিসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান

14

দেশের বাজারে কমল স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি এখন ২,৩০,৭৭২

15

মধ্যপ্রাচ্যের ‘প্রতিরোধ গোষ্ঠী’কে ট্রাম্প স্বীকৃতি দিয়েছেন,

16

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

17

সুপার অ্যাপের পথে টিকটক: ভিডিওর বাইরেও মিলবে সব সুবিধা

18

ওয়ান ইলেভেনের সময় জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা

19

এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভ: কুড়িগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যা

20