দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই যুবক

০ শেয়ার
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই যুবক
ব্রাজিল ছেড়ে ইরানকে সমর্থন দিলেন দুই যুবক

ফরিদপুরের ভাঙ্গায় ‘সেভেন আপ’ ডাকার অপমান ও দলের বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে ইরানের সমর্থক হলেন দুই যুবক

সংক্ষেপে মূল তথ্য
  • ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল দল ব্রাজিলের ধারাবাহিক বাজে পারফরম্যান্স এবং প্রতিনিয়ত ‘সেভেন আপ’ বলে বন্ধুদের ট্রল ও অপমানের শিকার হয়ে দলটির সমর্থন ত্যাগ করেছেন দুই যুবক।
  • বুধবার (১৭ জুন) বিকালে স্থানীয় সরকারি কে.এম কলেজ মাঠে দুই বালতি (২০ কেজি) দুধ দিয়ে গোসল করে তাঁরা আনুষ্ঠানিকভাবে ব্রাজিল ফুটবল দলের সমর্থন ছেড়ে দেন এবং নতুন করে ইরান দলের সমর্থক হিসেবে নিজেদের ঘোষণা করেন।
  • দল পরিবর্তন করা এই দুই যুবক হলেন,ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সবুজ মাতুব্বর এবং পৌরসদরের কাপুড়িয়া সদরদী এলাকার মো. ফরহাদ হোসেন।


ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল দল ব্রাজিলের ধারাবাহিক বাজে পারফরম্যান্স এবং প্রতিনিয়ত ‘সেভেন আপ’ বলে বন্ধুদের ট্রল ও অপমানের শিকার হয়ে দলটির সমর্থন ত্যাগ করেছেন দুই যুবক। বুধবার (১৭ জুন) বিকালে স্থানীয় সরকারি কে.এম কলেজ মাঠে দুই বালতি (২০ কেজি) দুধ দিয়ে গোসল করে তাঁরা আনুষ্ঠানিকভাবে ব্রাজিল ফুটবল দলের সমর্থন ছেড়ে দেন এবং নতুন করে ইরান দলের সমর্থক হিসেবে নিজেদের ঘোষণা করেন। দল পরিবর্তন করা এই দুই যুবক হলেন,ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সবুজ মাতুব্বর এবং পৌরসদরের কাপুড়িয়া সদরদী এলাকার মো. ফরহাদ হোসেন। দুধ দিয়ে গোসল করার এই ব্যতিক্রমী ঘটনার পর উপস্থিত স্থানীয় ব্যক্তিরা তাঁদের ইরানের পতাকা দিয়ে বরণ করে নেন। সেখানে এই দুই যুবক উপস্থিত সবার সামনে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন এবং ইরানের পতাকা জড়িয়ে ধরে নতুন দলের প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করেন।

সবুজ মাতুব্বর জানান, তিনি ছোটবেলা থেকেই ব্রাজিলের অন্ধ ভক্ত ছিলেন। কিন্তু দলের সাম্প্রতিক খেলা ও ধারাবাহিক পারফরম্যান্স এতটাই হতাশাজনক যে, এখন আর কোথাও বুক ফুলিয়ে বা গর্ব করে কথা বলা যায় না। একই সাথে মো. ফরহাদ হোসেনও তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেন যে, তিনি বাসা থেকে বের হলেই বন্ধুরা তাঁকে ‘সেভেন আপ, সেভেন আপ’ বলে ক্ষ্যাপাত। এমনকি চায়ের দোকানে গিয়ে চা চাইলে দোকানদাররা চা না দিয়ে বলত, ‘সেভেন আপ খান’। এই অনবরত ট্রল ও অপমান সহ্য করতে না পেরে তিনি আর এই দলে না থাকার সিদ্ধান্ত নেন।

দল পরিবর্তনের আরেকটি কারণ হিসেবে সবুজ মাতুব্বর উল্লেখ করেন যে, একজন মুসলিম হিসেবে তাঁর আরেকটি মুসলিম রাষ্ট্র বা দলকে সমর্থন করা উচিত। এই ধর্মীয় ভাবনা এবং চারপাশের উপহাস থেকে বাঁচতেই তাঁরা দুজনে ১০ কেজি করে দুধ দিয়ে গোসল করে ইরানের সমর্থক হয়েছেন। তবে আজীবন ব্রাজিলের সমর্থন ত্যাগের ঘোষণা দিলেও ফরহাদ হোসেন জানিয়েছেন, আপাতত তিনি ইরানের সমর্থক হলেও ভবিষ্যতে অন্য কোনো ফুটবল দলের সমর্থক হওয়ার পথও তিনি খোলা রাখছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভাটারায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

2

এখনো সবই সূচনার পর্যায়ে, তবুও শুভ সূচনা: নিরাপদ ও দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়

3

প্রথমবার এককভাবে ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি, বাজিমাত ‘আওয়ারাপান ২’ এর

4

ফেনীতে বিকল কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, চালক-হেলপারসহ নিহত ৩

5

প্রযুক্তির সূক্ষ্মতায় গোল বাতিল: পর্তুগালের কাছে হেরে বিদায় ক্রোয়েশিয়ার

6

আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও পারফরম্যান্সের প্রশংসায় ফিফা সভাপতি ইনফান্তিনো

7

অরুণাচল সীমান্তে ভারত-চীন আলোচনা

8

চিকিৎসক সংকটে চরফ্যাশনের ৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবা: ৪২ পদের বিপরীতে আছেন ১৬ জন

9

ড্রোন হামলায় লিবিয়ার বৃহত্তম জাওয়িয়া তেল শোধনাগারে ভয়াবহ আগুন

10

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ খাতা পুনর্মূল্যায়নের আবেদন শুরু সোমবার