|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথম শ্রেণীতে তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া ৩৫০ রানের ইনিংস

টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কোনো বাড়তি চাপ না নিয়ে খেলতে নেমে লাল বলের ক্রিকেটে এক ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে ৩৫০ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস খেলেছেন এই ব্যাটার। তামিম ইকবালের ৩৩৪ এবং রকিবুল হাসানের ৩১৩ রানের রেকর্ড টপকে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখন এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০২০ সালে এই পচেফস্ট্রুমেিই তিনি জিতেছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা।

মূলত ইনজুরি ও ভিসাসংক্রান্ত জটিলতায় পড়া জাতীয় দলের ঘাটতি পূরণ করতেই বাংলাদেশ এ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন হৃদয়। সফরে যাওয়ার প্রাক্কালে সাদা বলের প্রস্তুতি এবং আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ নিয়েই নিজের ভাবনার কথা জানিয়েছিলেন তিনি। অথচ মাত্র এক ম্যাচের টেস্ট ক্যারিয়ারের পর দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে লাল বলের ক্রিকেটের বাইরে থাকা এই তরুণই এখন দক্ষিণ আফ্রিকার মাটিতে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচকদের নজর কেড়ে নেওয়া এই ইনিংসের পর হৃদয়ের টেস্ট দলে ফেরা নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে দল নির্বাচন ছাড়াও বড় চ্যালেঞ্জ হবে তাকে যথাযথ সুযোগ দিয়ে দলে স্থায়ী করা, যাতে অতীতের মতো হঠাৎ বাদ পড়ার খড়্গে তাকে পড়তে না হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবদাহে ২৫ জনের মৃত্যু: চরম সতর্কতায় কোট

1

টিকটকে লাইভ চলাকালে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে

2

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও এশিয়ার শেয়ারবাজার আপডে

3

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় ইউটিউবার ফাহিম গ্রেপ্তার:

4

বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

5

চার মাসের পরিশ্রমে ৫০০ কেজির রাজকীয় কেক বানিয়ে তাক লাগলেন স্

6

একচাকায় জ্বলন্ত মশাল নিয়ে কসরত করে গিনেস রেকর্ড গড়লেন মার্

7

জিটিএ ৬ গেমপ্লে ও ম্যাপ লিক: ডিএমসিএ স্ট্রাইকের কারণে বাড়ল স

8

দুপুরের মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভ

9

পাকিস্তানে ফের বাড়ল জ্বালানি তেলের দাম, নেওয়া হলো নতুন সিদ্ধ

10

ওজি জয়ের বড় উদযাপন চাইলেন সৌম্য

11

দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলল বাংলাদেশ | BAN vs

12

আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, সামনে রোদোজ্জ্বল দিন

13

রক্তক্ষয়ী আন্দোলনের বিনিময়ে ক্ষমতায় এসেছে বিএনপি: রুহুল কবির

14

টানা চারবার কমার পর বাড়ল সোনার দাম

15

স্নাতক পাসেই আবেদন করুন হেড অব কালেকশন পদে

16

ভুটান-ম্যাকাও ম্যাচে বাংলাদেশের তিন রেফারি: আন্তর্জাতিক মঞ্চ

17

শাহজালালে অভিযান: পৌনে দুই কোটি টাকার ক্রিম-সিগারেট-মদ জব্দ

18

হরমুজ প্রণালি টোলমুক্ত রাখার দাবি ট্রাম্পের

19

১৮তম অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

20