দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য কমে যাওয়ায় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কার্যকর হচ্ছে। এ নিয়ে চলতি বছর স্বর্ণের দাম ১৩৯ বার সমন্বয় করা হলো।
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। বুধবার (১৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে নতুন এ দরে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য হ্রাস পাওয়াসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী দেশের বাজারে ক্যারেটভেদে স্বর্ণের দাম (ভ্যাটসহ):
২২ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা
২১ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা
১৮ ক্যারেট (প্রতি ভরি): ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা
সনাতন পদ্ধতি (প্রতি ভরি): ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা
রুপার নতুন দাম: স্বর্ণের পাশাপাশি রুপার দরও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস স্পষ্ট করেছে যে, স্বর্ণ ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গয়নার নকশা ও ধরনভেদে নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১৩৯ বার সমন্বয় করা হয়েছে,এর মধ্যে দাম বেড়েছে ৬৫ বার, কমেছে ৭৩ বার এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।