দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেনীতে ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

০ শেয়ার
ফেনীতে ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনীর পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে নদী খনন কাজেরও সূচনা করেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • ফেনীর পরশুরাম উপজেলায় গুরুত্বপূর্ণ ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
  • বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলার পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় একটি নামফলক উন্মোচনের মধ্য দিয়ে এই সেচ প্রকল্প ও নদী খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
  • ফলক উন্মোচনের পরপরই প্রধানমন্ত্রী ওই এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

ফেনীর পরশুরাম উপজেলায় গুরুত্বপূর্ণ ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলার পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় একটি নামফলক উন্মোচনের মধ্য দিয়ে এই সেচ প্রকল্প ও নদী খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ফলক উন্মোচনের পরপরই প্রধানমন্ত্রী ওই এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এর আগে ঢাকা থেকে সড়কপথে পরশুরামে নির্ধারিত অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও কঠোর ব্যবস্থা

2

এইচএসসি ২০২৬ বাংলা ১ম পত্র MCQ সমাধান: সকল বোর্ডের নির্ভুল উত্তরমালা

3

ইসরায়েল নির্বাচনে কেন অপরিহার্য আরব দলগুলো?

4

নির্বাচনে হেরে গেলে কি ফলাফল মানবেন ট্রাম্প?

5

ঢাবি শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ সন্দেহে মারধর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ

6

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানের বড় জয় পেল ভারত

7

সিআইএ-র গোপন প্রতিবেদন: গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভাঙার ঝুঁকিতে ইসরাইল

8

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

9

এলএনজি টার্মিনাল বন্ধ: তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ, সিএনজি বন্ধের হুঁশিয়ারি

10

৬৫০ মিনিটের দেয়াল পতন: উনাই সিমনের রেকর্ড ভাঙা গোল হজম